আপডেট :

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই দিনের সফরে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাওয়ার কথা রয়েছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) নিজ জন্মস্থান টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। প্রথম দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং পবিত্র ফাতেহা পাঠ করে দোয়া-মোনাজাতে অংশ নেবেন তিনি। এছাড়া, সফরে নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

তাঁর সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা ও উপজেলা আওয়ামী লীগ। সমাধিসৌধ কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে জেলার সড়কগুলোতে নির্মাণ করা হয়েছে তোরণ। এছাড়া ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে তিনি দিকনির্দেশনা দেবেন বলে ধারণা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ ও পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল জানান, দুই দিনের সফরের প্রথম দিন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগ প্রধান। ওই দিন নিজ বাড়িতে রাত কাটানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরদিন শুক্রবার সকালে নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় যাবেন তিনি। সেখানে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। তাকে গোপালগঞ্জে স্বাগত জানাতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত