আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেলারুশের প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেলারুশের প্রধানমন্ত্রীর অভিনন্দন

বেলারুশের প্রধানমন্ত্রী রোমান গোলোভচেঙ্কো প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে তিনি বলেন, বেলারুশ সরকার এবং আমার নিজের পক্ষ থেকে আমি সাধারণ সংসদ নির্বাচনে আত্মবিশ্বাসী বিজয় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে পুনঃনির্বাচিত হওয়ার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

গোলভচেঙ্কো বলেন, এটি নিঃসন্দেহে বাংলাদেশের জনগণের উচ্চ আস্থা, আপনার কর্তৃত্ব এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নের কৌশলের সঠিকতা নিশ্চিত করে।

তিনি বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক ক্ষেত্রে সহযোগিতা আরও সফলভাবে জোরদার করতে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং পক্ষগুলোর স্বার্থের ভিত্তিতে আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে, তা আনন্দদায়ক।


বেলারুশের যাত্রী ও সড়ক নির্মাণ যন্ত্রপাতি, বৈদ্যুতিক যানবাহন ও ট্রাক্টর সরবরাহের পাশাপাশি ফার্মাসিউটিক্যালস, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অব্যাহত সহযোগিতা উভয় দেশের নাগরিকদের কল্যাণ বৃদ্ধিতে ফলপ্রসূ দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে অবদান রাখবে বলে রোমান গোলোভচেঙ্কো দৃঢ়ভাবে বিশ্বাস করেন বলেও জানান।

তিনি বলেন, সুবিধাজনক সময়ে আমি বেলারুশ ভ্রমণের জন্য আপনাকে পুনরায় আমন্ত্রণ জানাচ্ছি। দয়া করে আপনার দায়িত্বশীল পদে সুস্বাস্থ্য, সুখ এবং সাফল্যের পাশাপাশি আমার সর্বোচ্চ বিবেচনার আশ্বাস গ্রহণ করুন।

বাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত