আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কুরআনের পাখিদের জন্য বসুন্ধরার ইফতার

কুরআনের পাখিদের জন্য বসুন্ধরার ইফতার

মাদরাসা মদিনাতুল উলুমে পবিত্র রমজান মাসব্যাপী ইফতারের ব্যবস্থা করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের পক্ষ থেকে রোজার প্রথম দিন থেকেই বসুন্ধরা আবাসিক এলাকার কে ব্লকের এই মাদরাসার কুরআনের পাখিদের জন্য ইফতারের আয়োজন করা হচ্ছে। ইফতার পেয়ে খুশি মাদরাসাটির ছাত্র ও শিক্ষকরা। এ নিয়ে এই এলাকার পাঁচটি মাদরাসার প্রায় ২ হাজার শিক্ষক-শিক্ষার্থীর মাঝে বসুন্ধরার পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে ইফতার সামগ্রী।

মাদরাসা মদিনাতুল উলুমের সহকারী অধ্যাপক মাওলানা নজরুল ইসলাম বলেন, এই মাদরাসায় সারা দেশ থেকেই ছাত্র আসে। এখানে নাজেরা বিভাগ, হিফজ বিভাগ থেকে জামায়াতে হিদায়া পর্যন্ত রয়েছে। এখান থেকে প্রতি বছর কুরআনের হাফেজ হচ্ছে। প্রতিবারের মতো এ বছরও রমজানে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে মসজিদ মাদরাসায় ইফতার বিতরণ করা হচ্ছে। আমাদের এখানেও পাঠানো হচ্ছে। রোজাদারদের ইফতারে কোনো প্রকার সমস্যা যেন না হয়, সেজন্য বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর সাহেব সুন্দর ব্যবস্থাপনা করেছেন। পুরো রমজান মাসে এ আয়োজন অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আমাদের প্রতিষ্ঠানে ৬০০ থেকে ৭০০ ছাত্র রয়েছে। এখন ছুটির মৌসুম হওয়ায় মাদরাসায় কম সংখ্যক ছাত্র রয়েছে।

প্রতিদিন ২০০ প্যাকেট ইফতার আসছে সুন্দরভাবে। আমরা যথাসময়ে ইফতার করছি। ভোলা থেকে এখানে কুরআন শিক্ষা নিতে এসেছেন ছাত্র রাকিবুল ইসলাম। তিনি বলেন, আমি ছয় বছর ধরে এখানে পড়াশোনা করছি। এখানকার ব্যবস্থাপনা খুবই পরিপাটি। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে আমাদের ইফতারির ব্যবস্থা করা হয়েছে। এ জন্য আমরা সবাই খুশি। জানা গেছে, বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে রাজধানীর ভাটারা এলাকার জামিয়া মাদানিয়া বারিধারা, নূরের চালার মাদানিয়া নূরিয়া হাফিজিয়া মাদরাসা, বাড্ডার স্বাধীনতা সরণির দারুল ফুরকান মাদরাসা, খিলক্ষেত এলাকার কুড়িল চৌরাস্তার মাদরাসাতুস সুন্নাহ, কুড়িল জোয়ারসাহারা মহিলা মাদরাসা, খিলক্ষেতের ইসাতুস সুন্নাহ মাদরাসা, মারকাজুল কুরআন ইসলামিয়া মাদরাসা খিলক্ষেত, জামিয়া ইসলামিয়া আবাবিয়া খিলক্ষেত বাজার, হাজি আবদুল মালেক মাদরাসা খিলক্ষেত, জামিয়া আশরাফিয়া বায়তুল কুরআন খিলক্ষেত, জামিয়া কাশেমুল উলুম মাদরাসা কাওলা, দারুল উলুম দর্জিপাড়া মাদরাসা বোট ঘাট, জান্নাতুল বানাত মহিলা মাদরাসা খিলক্ষেত, এমদাদিয়া নূরানিয়া হাফিজিয়া মাদরাসা খিলক্ষেত, তাজিবুল বানাত আদর্শ বালিকা মাদরাসা খিলক্ষেত, বাইতুল উলুম ইসলামিয়া মাদরাসা নামাপাড়া, এসলাহুল উম্মাহ মাদরাসা বটতলা খিলক্ষেত, আবদুল আজিজ রুস্তম আলী নূরানি হাফিজিয়া মাদরাসা, রুস্তম আলী ওবাইয়দিয়া হাফিজিয়া মাদরাসা খিলক্ষেত, এহদাউল উম্মাহ মাদিনাতুল উলুম মাদরাসা, আশকোনা সুন্নিয়া মাদরাসা, শায়খ যাকারিয়া ইসলামিয়া রিসার্স সেন্টার কুড়িল, বসুন্ধরার মারকাযুল ফিকরিল ইসলামী বাংলাদেশ, মাদরাসা মদিনাতুল উলুম, মাদরাসা দারুস সুন্নাহ, হাজি কোমর উদ্দীন মাদরাসা, মাদরাসা সওতুল কুরআন, তালিমুল কুরআন মাদরাসা, শামসুল উলুম মাদরাসা, কালসি মোড়, দারুল এহসান হাফিজুল কুরআন মাদরাসা মিরপুর, আলহাজ আবদুল মালেক মাদরাসা খিলক্ষেতসহ মানিকগঞ্জ, রংপুর, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও ছিন্নমূল মানুষের মধ্যে মাসব্যাপী ইফতার বিতরণ করা হচ্ছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত