আপডেট :

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

        ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ, জানালেন সংস্থার প্রধান

        বাড়ির দাম কমানোর ঐতিহাসিক বিলে সই স্থগিত করলেন ট্রাম্প

        ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৭.৬ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

        আমেরিকার ২৫০তম স্বাধীনতা উদযাপন শুরু, ন্যাশনাল মলে ট্রাম্পের বিশাল সমাবেশ

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

        হরমুজে আটকে পড়া নাবিকদের উদ্ধার করবে জাতিসংঘ

        টেক্সাসে আইসিইবিরোধী বিক্ষোভে হামলা: ৮ জনের মোট ৪৫০ বছরের কারাদণ্ড

        ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপ, কংগ্রেসে ঐতিহাসিক প্রস্তাব পাস

        নিউইয়র্ক ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানি-সমর্থিত প্রার্থীদের বড় জয়

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

        রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

        অপহৃত বৃদ্ধার মৃত্যুর দাবি, পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল অপহরণকারীরা

        ইরানকে তেল রপ্তানিতে ছাড় দিল যুক্তরাষ্ট্র, পারমাণবিক পরিদর্শন নিয়ে দ্বিমত

        ওয়াশিংটনের ঐতিহাসিক চিঠি প্রদর্শনীতে

        বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল

        লস এঞ্জেলেসে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, সপ্তাহের মাঝামাঝি তীব্র গরমের আশঙ্কা

ঈদযাত্রায় ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের স্বাভাবিক তুলনায় যানবাহনের চাপ বাড়লেও নেই কোনো যানজট

ঈদযাত্রায় ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের স্বাভাবিক তুলনায় যানবাহনের চাপ বাড়লেও নেই কোনো যানজট

ঈদযাত্রায় ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে স্বাভাবিক তুলনায় যানবাহনের চাপ বাড়লেও নেই কোনো যানজট। ফলে ঈদযাত্রায় ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছেন।

 

রোববার সকাল থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মহাসড়কের কোথাও যানজট দেখা যায়নি। তবে মহাসড়কে স্বাভাবিকের চেয়ে বেশি যানবাহন চলাচল করছে।

বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা সূত্রে জানা গেছে, স্বাভাবিক সময়ে প্রতিদিন ১৫ থেকে ১৮ হাজার যানবাহন সেতু পার হয়।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে ২৫ হাজার ৮৪টি পরিবহণ পারাপার হয়েছে। এর মধ্যে বাসের সংখ্যা ৬ হাজার ৬৭, ট্রাক ৮ হাজার ৫৮১, ছোট-বড় মিলিয়ে ৮ হাজার ৪২২ এবং মোটরসাইকেল ২ হাজার ১৪টি। 

এসব পরিবহণের বিপরীতে সেতুতে ২ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৮৫০ টাকা টোল আদায় হয়েছে বলেও জানান তিনি।

ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পূর্ব পার সড়কের দায়িত্বে থাকা টাঙ্গাইলের ট্রাফিক পরিদর্শক সরওয়ার বলেন, সকাল থেকেই মহাসড়কে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। এখন পর্যন্ত কোথাও কোনো যানজট হয়নি।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহন চার লেনের সড়ক দিয়ে দ্রুত কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত চলে আসতে পারে। এলেঙ্গা থেকে সেতুর পূর্ব প্রান্তের ১৪ কিলোমিটার সংযোগ সড়কের প্রায় আট কিলোমিটার সড়ক এখনো দুই লেনে আছে।

রোববার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টাঙ্গাইলে ঘুরে কোথাও কোনো যানজট দেখা যায়নি। তবে স্বাভাবিকের চেয়ে যানবাহন বেশি চলতে দেখা যায়।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার, স্বাভাবিকের তুলনায় এ মহাসড়কে যানবাহনের চাপ অনেকটা বেড়েছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করতে পারছে। তবে যানবাহনের চাপ আরও বেড়ে গেলে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত উত্তরবঙ্গগামী যানবাহন একমুখী (ওয়ানওয়ে) করে দেওয়া হবে। যাতে ঈদে ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারে। এছাড়া যানজট নিরসনে মহাসড়কে ৭ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রেকার প্রস্তুত রাখা হয়েছে। যাতে কোনো যানবাহন বিকল বা দুর্ঘটনা কবলিত হলে তা দ্রুত অপসারণ করা যায়।

 

   

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত