আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

‘বাংলাদেশ-ভারত নতুন ইতিহাস সৃষ্টি করেছে’

‘বাংলাদেশ-ভারত নতুন ইতিহাস সৃষ্টি করেছে’

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, বাংলাদেশ ও ভারত আজ যুগান্তকারী উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি অর্জন করে পৃথিবীতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এই দুই বন্ধু রাষ্ট্র আজ একই লক্ষ্যে এগোচ্ছে।


দিল্লিতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)র কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতি জগত প্রকাশ নাড্ডা, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর, ভারতের রেলওয়ে, যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. বিজয় চাওথাওয়ালের সাথে কয়েকটি দেশের আমন্ত্রিত রাজনৈতিক নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।


আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিস্ময়কর উন্নয়ন ও সমৃদ্ধি এনে বিশ্বকে অবাক করেছেন। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে গত ১০ বছরে ভারতে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী মোদী তাদের স্ব-স্ব দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত করেছেন। দুই নেতার নেতৃত্বে দুই দেশে শক্তিশালী সরকার প্রতিষ্ঠা হয়েছে যার সুফল দুই দেশের মানুষসহ এই অঞ্চলের সকলেই পাচ্ছে। দুই নেতা বারবার নির্বাচিত হয়ে ক্ষমতায় থেকে রাজনীতি বিজ্ঞানের ‘এন্টি ইনকামবেন্সী’ তত্ত্বকে অকার্যকর প্রমাণ করেছেন। শেখ হাসিনা ২০৪১ এ স্মার্ট বাংলাদেশ লক্ষ্য নিয়ে এগোচ্ছেন, আর নরেন্দ্র মোদি ২০৪৭ এ ‘বিকশিত ভারত’ লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। ‌লক্ষ্যমাত্রা অর্জনের বছর সামান্য ভিন্ন হলেও দুই নেতার লক্ষ্য একই- নিজের দেশের সকল মানুষের চূড়ান্ত সমৃদ্ধি।

ভারতের চলমান নির্বাচনে বিজেপির প্রস্তুতি ও তাদের প্রচারণা দেখার জন্য বিজেপির আমন্ত্রণে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে ড. মাহমুদ এখন ভারত সফরে রয়েছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত