আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

প্রথমবার আমেথিতে নেই গান্ধী পরিবারের

প্রথমবার আমেথিতে নেই গান্ধী পরিবারের

কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত উত্তর প্রদেশ রাজ্যের রায়বেরেলি ও আমেথি আসনে লোকসভা প্রার্থিতা ঘোষণা করেছে দলটি। তবে গত ২৫ বছরের মধ্যে এবারই প্রথম আমেথিতে নেই গান্ধী পরিবারের কোনো প্রার্থী। এই নির্বাচনে রায়বেরেলি থেকে প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী। আর আমেথি থেকে দাঁড়াচ্ছেন কিশোরীলাল শর্মা। চার দশকের বেশি সময় ধরে গান্ধী পরিবারের বিশ্বস্ত অনুগামী তিনি।


উল্লিখিত দুই আসনে সাধারণ মানুষ গান্ধী পরিবারের ম্যানেজার হিসেবে মনে করে কিশোরীলাল শর্মাকে। অতীতে গান্ধী পরিবারের একাধিক সদস্যের ওই আসনে জয়ের পেছনে তার বড় ভূমিকা ছিল বলে মনে করা হয়ে থাকে। ২০ মে পঞ্চম দফায় ভোট হবে রায়বেরেলি ও আমেথিতে। চূড়ান্ত ফল ঘোষণা করা হবে ৪ জুন।


শেষ মুহূর্তে এসে রায়বেরেলির প্রার্থী হিসেবে রাহুলের নাম ঘোষণা করল কংগ্রেস। শুক্রবারই তিনি মনোনয়নপত্র জমা দেবেন। মনোনয়নপত্র জমা দেওয়া শেষে মিছিল করবেন, যেখানে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও উপস্থিত থাকবেন তার মা সোনিয়া গান্ধী ও বোন প্রিয়াঙ্কা গান্ধী। এই মিছিলে রায়বেরেলি বিরাট জমায়েত দেখতে পাবে বলে মনে করা হচ্ছে।

এই আসন থেকে গান্ধী পরিবারের একাধিক সদস্য অতীতে নির্বাচনে জিতেছেন, যাদের মধ্যে রয়েছেন রাহুল গান্ধীর দাদা ফিরোজ গান্ধী, দাদি ইন্দিরা গান্ধী ও মা সোনিয়া গান্ধী। ২০০৪ সাল থেকে একটি উপনির্বাচনসহ পরপর পাঁচটি লোকসভা নির্বাচনে রায়বেরেলি থেকে জিতেছেন সোনিয়া। অতীতে একবার জনতা পার্টি ও একবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রায়বেরেলি আসন জিতলেও এটিকে গান্ধী পরিবারের নিরাপদ আসন বলে মনে করা হয়।

 
কংগ্রেসের বিশ্বস্ত প্রার্থী কিশোরি লাল শর্মা লড়বেন আমেথিতে। ছবি: সংগৃহীত
৫ বছর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পাশের আসন আমেথি থেকে প্রার্থী হয়েছিলেন রাহুল। হেরেছিলেন এক সময়ের জনপ্রিয় টেলিভিশন তারকা, বিজেপির নেত্রী স্মৃতি ইরানির কাছে। স্মৃতি ইরানি এবারও আমেথিতে বিজেপির প্রার্থী। সম্ভবত সেই কারণেই আমেথি থেকে রাহুলকে সরিয়ে প্রার্থী করা হয়েছে রায়বেরেলিতে।

আমেথিতে দাড়িয়েছেন চার দশক ধরে গান্ধী পরিবারের বিশ্বস্ত নেতা কিশোরীলাল শর্মা। আদতে পাঞ্জাবের লুধিয়ানার মানুষ কিশোরীলালকে ১৯৮৩ সালে আমেথিতে প্রার্থী করা হয়েছিল। তাকে সেখানে নিয়ে আসেন রাজীব গান্ধী। তখন থেকেই পরিবারের পক্ষে এই আসন ও পাশের রায়বেরেলি দেখাশোনার দায়িত্বে রয়েছেন কিশোরীলাল।

ধারণা করা হয়ে থাকে, ওই অঞ্চলে সামান্য সময় কাটিয়েও সোনিয়া গান্ধীর পরপর পাঁচবার জয়ের পেছনে রয়েছে কিশোরীলালের মস্তিষ্ক ও পরিশ্রম।

গতবারের হারের পরে আমেথি থেকে রাহুল গান্ধী দাঁড়াবেন কি না—তা নিয়ে দীর্ঘ জল্পনার পরে তিনি রায়বেরেলিতে সরে যান। স্বাভাবিকভাবেই এটিকে তার সার্বিক পরাজয় হিসেবে ব্যাখ্যা করছে বিজেপি। বিজেপির প্রার্থী স্মৃতি ইরানি আগেই বলেছেন, জেতার ব্যাপারে রাহুল গান্ধীর আত্মবিশ্বাস এতটাই কম যে তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না।

আজ আরও একধাপ এগিয়ে পশ্চিমবঙ্গের বর্ধমানে এক জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রায়বেরেলি থেকে রাহুল গান্ধীর দাঁড়ানোর প্রসঙ্গে বলেন, ‘আমি আগেই বলেছিলাম, (কেরালার) ওয়েনাড়ে পরাজয়ের ভয়ে রাজপুত্র নিজের জন্য অন্য আসন খুঁজছেন। এখন তাকে আমেথি থেকে পালিয়ে রায়বেরেলি আসন বেছে নিতে হয়েছে৷ এই নেতারা লোকেরা ঘুরে ঘুরে সবাইকে বলে, ডরো মৎ! ভয় পেয়ো না! আমি তাদের ওই একই কথা বলব, ‘ডরো মৎ! ভাগো মৎ! ভয় পেয়ো না! পালিয়ে যেয়ো না!’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত