আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ফ্রান্সে শুটিং সেটে আহত অভিনেতা প্রিয়াঙ্কা

ফ্রান্সে শুটিং সেটে আহত অভিনেতা প্রিয়াঙ্কা

বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া শুটিং সেটে আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে রক্তাক্ত মুখের একটি ছবি পোস্ট করে আহত হওয়ার বিষয়টি নিজেই জানিয়েছেন প্রিয়াঙ্কা।


টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সে ‘হেডস অফ স্টেট’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেই অ্যাকশন দৃশ্য করতে গিয়েই গুরুতর আহত হয়েছেন বলিউডের দেশি গার্ল। সম্প্রতি ইনস্টাগ্রামে রক্তাক্ত মুখের একটি ছবি পোস্ট করেছেন তিনি।


ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘জানি না আর কতবার রক্তাক্ত হতে হবে!’

ছবিতে দেখা যায়, প্রিয়াঙ্কার কপাল ও গালের একপাশে ছোপ ছোপ রক্তের দাগ। চোখে মুখে ক্লান্তি। এদিকে অভিনেত্রীর এমন ছবি দেখে বেশ চমকে গেছেন তার ভক্তরা।


জানা গেছে, ফ্রান্সে প্রিয়াঙ্কার সঙ্গে তার মেয়ে মালতিও রয়েছে। সিনেমার শুটিংয়ের ফাঁকে মেয়ের সঙ্গে ভালো সময়ও কাটাচ্ছেন তিনি। শুধু তাই নয়, ফ্রান্সে এদিক ওদিকে ঘুরে বেড়াতেও দেখা গেছে মা ও মেয়েকে।

১০ বছরের ছোট নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। তাদের সংসারে মালতী নামের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পরই পাকাপাকিভাবে আমেরিকায় চলে যান প্রিয়াঙ্কা।

ক্যারিয়ারে ইতোমধ্যে একাধিক হলিউড সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। সর্বশেষ অভিনেত্রীকে কিয়ানু রিভসের ‘দ্য ম্যাট্রিক্স রেসারেকশন’ সিনেমায় দেখা গেছে প্রিয়াঙ্কাকে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত