আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

সংস্কার কমিশনের প্রথম সভায় যে সিদ্ধান্ত হলো

সংস্কার কমিশনের প্রথম সভায় যে সিদ্ধান্ত হলো

সাংবিধানিক সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, জনাব ফিরোজ আহমেদ, জনাব মো. মুসতাইন বিল্লাহ ও জনাব মো. মাহফুজ আলম অংশ নেন। সদস্য ড. শরীফ ভুইয়া ভ্রমণে থাকার কারণে অংশ নিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন।

রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভার শুরুতে গৃহীত শোক প্রস্তাবে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা-উত্তরকালে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম ও গত পনেরো বছরে ফ্যাসিবাদী শাসনামলে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহিদ এবং আহত ও নির্যাতিতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

কমিশন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তী কালে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের শহিদদের আত্মদানকে স্মরণ করে গভীর শোক প্রকাশ করে বলেছে, তাদের আত্মত্যাগ ও বীরত্ব বাংলাদেশের ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে। কমিশন নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় এবং এই ঐতিহাসিক গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে।

সভায় কমিশনের কর্মপরিধি ও কার্যপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কমিশনের সঙ্গে যোগাযোগের জন্যে খুব শিগগিরই একটি ই-মেইল একাউন্ট এবং দ্রুত একটি ওয়েবসাইট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারের পক্ষ থেকে সংসদ ভবন এলাকায় কমিশনের জন্য কার্যালয় স্থাপনের কাজ চলছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের পরবর্তী বৈঠক আগামী ২১ অক্টোবর ঢাকায় কমিশনের কার্যালয়ে অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত