আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

পাঠ্যপুস্তক বিতরণ নিয়ে চ্যালেঞ্জের মুখে সরকার

পাঠ্যপুস্তক বিতরণ নিয়ে চ্যালেঞ্জের মুখে সরকার


২০১০ সাল থেকে  জানুয়ারির ১ তারিখে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে আসছে সরকার। সেই ধারা বজায় রাখতে এবারও শিক্ষাবর্ষের প্রথম দিন যাতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া যায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার, তবে এক্ষেত্রে বই ছাপাতে সময়ের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে তাদের।
ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তা ও মুদ্রণ শিল্প সংশ্লিষ্টরা জানান, শনিবার থেকে মুদ্রণ প্রক্রিয়া শুরু হয়েছে। তবে, সব ক্লাসের বইয়ের সংশোধন এখনো শেষ হয়নি।

এর আগের বছরগুলোতে সাধারণত বছরের এই সময়ের মধ্যে প্রায় ৫০ শতাংশ পাঠ্যবই ছাপা হয়ে যেতো। মুদ্রণ কাজ দেরিতে শুরু হওয়ায় বছরের শেষ নাগাদ চার কোটিরও বেশি শিক্ষার্থীর জন্য ৪০ কোটি কপি বইয়ের সময়মত মুদ্রণ শেষ হওয়া নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। এনসিটিবি কর্মকর্তাদের মতে, এই দেরির বড় কারণ হচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। তবে তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, মুদ্রণ খাত ও অন্যান্য অংশীজনদের পূর্ণ সহযোগিতায় এখনও সময়মত পাঠ্যপুস্তক সরবরাহ সম্ভব হতে পারে।

এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক রিয়াদ চৌধুরী বলেন, আমরা পাঠ্যপুস্তক সংশোধন প্রায় শেষ করেছি। প্রথম থেকে তৃতীয় শ্রেণির পাণ্ডুলিপি প্রেসে পাঠানো হয়েছে। বাকিগুলোও শিগগির পাঠিয়ে দেওয়া হবে।

সময় মতো বই বিতরণ সম্পর্কে তৈরি সন্দেহ সম্পর্কে তিনি বলেন, জুলাই ও আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের কারণে কাজ বন্ধ থাকায় এই চ্যালেঞ্জগুলো তৈরি হয়েছে। তবে সময়মত বই বিতরণ নিশ্চিত করতে আমরা সবার সঙ্গে নিয়মিত বৈঠক করছি

আওয়ামী লীগ সরকারের আমলে গত তিন বছরেও যথাসময়ে বই বিতরণ করা চ্যালেঞ্জ ছিল। ২০২২, ২০২৩ ও চলতি শিক্ষাবর্ষের অষ্টম ও নবম শ্রেণীর তিন কোটিরও বেশি বই যথাসময়ে সরবরাহ করতে পারেনি। শিক্ষার্থীদের সব বইয়ের জন্য মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। করোনা মহামারির কারণে ২০২১ সালে পাঠ্যপুস্তক বিতরণ প্রক্রিয়ায় দেরি হয়েছিল।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ২০২২ সালে চালু করা পাঠ্যক্রম চালিয়ে যাওয়ার পরিবর্তে ২০১২ সালের পাঠ্যক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে যে বই যাবে, সেখানে অতিরিক্ত ঐতিহাসিক তথ্য বা কোনো ব্যক্তির অপ্রয়োজনীয় প্রশংসা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

চলতি শিক্ষাবর্ষের জন্য গত বছর প্রায় ৩১ কোটি পাঠ্যবই ছেপেছে সরকার। তবে, পাঠ্যক্রম পরিবর্তনের কারণে ২০২৫ সালের জন্য বই ছাপতে হবে ৪০ কোটি

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত