আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডে দুর্নীতির অভিযোগ

ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডে দুর্নীতির অভিযোগ

ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের কিছু কর্মকর্তার বিরুদ্ধে বড় ধরনের প্রতারণা, তথ্য জালিয়াতি এবং আর্থিক দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। বীমা কোম্পানীটির পাবলিক শেয়ারহোল্ডার মানিক রতন চাকমা বনানী থানায় লিখিত এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, কোম্পানির শেয়ারহোল্ডারদের মধ্যে অবৈধভাবে শেয়ার এবং পরিচালক পদ কুক্ষিগত করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অসাধু কার্যকলাপ পরিচালিত হয়েছে।

মানিক রতন চাকমার অভিযোগ, মানজুরুর রহমান, সুরাইয়া রহমান, আদিবা রহমান, জিয়াদ রহমান, সাইকা রহমান এবং আনিকা রহমানসহ কিছু ব্যক্তি অবৈধভাবে কোম্পানির শেয়ারহোল্ডার পদে অধিকার প্রতিষ্ঠা করেছেন এবং তাদের ব্যক্তিগত স্বার্থে কোম্পানির পরিচালনা কৌশলকে প্রভাবিত করেছেন। তারা বিভিন্ন রেজিস্ট্রি ও নথিপত্রে ভুল তথ্য দিয়ে কোম্পানির পরিচালনা পর্ষদে নিজেদের স্থান নিশ্চিত করেছেন।

এজাহারে বলা হয়েছে, এসব আসামি, যারা আইনগতভাবে ‘স্পন্সর ডিরেক্টর’ হওয়ার যোগ্য ছিলেন না, তারা জালিয়াতির মাধ্যমে নিজেদেরকে স্পন্সর ডিরেক্টর হিসেবে উপস্থাপন করেছেন। তারা কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অংশগ্রহণ করে নিজেদেরকে স্বীকৃত শেয়ারহোল্ডার ও পরিচালক হিসেবে দাবি করেন, যদিও তাদের প্রকৃত শেয়ার এবং পরিচালক পদে অধিকার করার কোনো আইনগত ভিত্তি ছিল না।

এজহারে আরও বলা হয়েছে, ২০১২ সালে সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) যখন পাবলিক লিমিটেড কোম্পানির উদ্যোক্তা পরিচালক হিসেবে কমপক্ষে ২% শেয়ার ধারণ করার শর্ত আরোপ করে, তখন মাত্র দুইজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার সৈয়দ মোয়াজ্জেম হোসেন এবং মানজুরুর রহমান এই শর্ত পূর্ণ করেছিলেন। পরে, মানজুরুর রহমান কোম্পানির চেয়ারম্যান পদে আসীন হন। এ সময় থেকে তিনি এবং তার পরিবারের সদস্যরা কোম্পানির পরিচালনা পর্ষদে অবৈধভাবে নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করেন। এছাড়া, অভিযুক্তদের বিরুদ্ধে ৩,৬৮৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে, যা বিভিন্ন অডিট রিপোর্ট এবং বিশেষ প্রশাসনিক তদন্তে উদঘাটিত হয়েছে। অভিযোগে বলা হয়েছে, আসামিরা এসব অর্থ আত্মসাতের মাধ্যমে কোম্পানির সম্পদকে অপব্যবহার করেছেন।

চাকমার অভিযোগ অনুযায়ী, মানজুরুর রহমান কোম্পানির ওপর অবৈধভাবে আধিপত্য বিস্তার করেন এবং কোম্পানির কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে তাদেরকে নিজ কন্ট্রোলে আনেন। এছাড়াও, তিনি জাল তথ্য দিয়ে কোম্পানির বার্ষিক রিপোর্ট এবং অন্যান্য রেজিস্ট্রেশন ফরম পূরণ করেছেন, যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও ঢাকা স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া হয়েছিল

এখন পর্যন্ত ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে, বনানী থানা অভিযোগটি গ্রহণ করেছে এবং তদন্ত শুরু করবে বলে জানিয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত