আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

চট্টগ্রাম-কক্সবাজার রুটে আরও দুটি ট্রেন চালুর দাবি

চট্টগ্রাম-কক্সবাজার রুটে আরও দুটি ট্রেন চালুর দাবি

চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে চলাচলকারী ট্রেনের সংখ্যা বাড়ানোর প্রস্তাব দিয়েছে পূর্বাঞ্চলীয় রেল কর্তৃপক্ষ। বর্তমানে এ দুটি নগরীর মধ্যে ‘ঈদ স্পেশাল’ ট্রেন নামে একটি বিশেষ ট্রেন দিনে দুই বার চলাচল করছে। এই ট্রেনের ট্রিপ সংখ্যা দিনে দুই বারের পরিবর্তে চার বার যাতায়াতের অনুমতি চাওয়া হয়েছে। এ প্রস্তাব গৃহীত হলে যাত্রীদের বর্ধিত চাহিদা মেটানোর পাশাপাশি রেলের আয় বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 


জানা গেছে, গত ১১ ডিসেম্বর পূর্ব রেলের প্রধান পরিচালন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম রেলওয়ে মহাপরিচালককে এই প্রস্তাব জানিয়ে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়, যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে এক জোড়া স্পেশাল ট্রেন পরিচালনা করা হচ্ছে। এই ট্রেন স্থায়ীভাবে পরিচালনার জন্য কক্সবাজার ও আশপাশের এলাকার সামাজিক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিরা অনুরোধ জানিয়েছেন। এর পাশাপাশি আরও এক জোড়া ট্রেন যোগ করে এখন দুই জোড়া ট্রেন পরিচালনার প্রস্তাব করা হলো।


নতুন প্রস্তাব অনুযায়ী, প্রথম ট্রেন সকাল সাড়ে ৬টায় চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে কক্সবাজারে পৌঁছাবে সকাল ১০টায়। একই ট্রেন সকাল ১০টা ২০ মিনিটে কক্সবাজার রেলস্টেশন ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে বেলা সোয়া ২টায়। চট্টগ্রাম থেকে আবার বেলা পৌনে ৩টায় কক্সবাজারের উদ্দেশে ট্রেনটি যাত্রা শুরু করে কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে। কক্সবাজার থেকে সন্ধ্যা ৭টায় আবার ছেড়ে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে রাত সাড়ে ১০টায়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত