আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

রাজনীতিবিদ ভালো না হয় যতই সেমিনার করি কোনো লাভ হবে নাঃ আন্দালিব রহমান পার্থ

যদি রাজনীতিবিদ ভালো না হয় তাহলে সেমিনার করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, আমরা পলিটিক্স করি আমরা জানি, যদি রাজনীতিবিদ ভালো না হয় যতই সেমিনার করি কোনো লাভ হবে না। দেশে একজন ভালো মানুষ লাগবে সব ঠিক হয়ে যাবে।


শনিবার (২১ ডিসেম্বর) প্রকাশিত এক ভিডিওতে তাকে এ কথা বলতে শোনা যায়।

পার্থ বলেন, আমি বলতে চাচ্ছি আপনারা আজকে ভালো রাজনীতিবিদ আনার জন্য সেমিনার করেন। আপনাদেরকে শ্রদ্ধার সাথে বলছি, যদি শেখ হাসিনা টিকে যেত এই সেমিনার কি হতো? আমরা যখন মার খেতাম, এই আন্দোলনের আগে আমাদেরকে যখন ধরে নিয়ে যেত। ছাত্রদল কিংবা জামায়াত করলেই যখন মৃত্যুটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল। তখন কিন্তু আমরা সেমিনার হতে দেখি নাই।

এ রাজনীতিবিদ আরও বলেন, হেফাজতের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে যখন কান ধরে উঠাতো-বসাতো সেই সময় কিন্তু আমাদের গায়ে লাগে নাই। গায়ে লেগেছে যখন নর্থ সাউথ আর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি হয়েছে। কেন? কারণ সেখানে আমার ভাই-বোনেরা পড়ে। তো জাতি হিসেবে আমরা কতখানি স্বার্থপর?


আপনার যখন নৈতিক অবক্ষয় হবে, সব দিক থেকেই হবে উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকটি সেক্টর খারাপ। আপনি কোথায় পাবেন ভালো রাজনীতিবিদ। কে রাজনীতি করবে? গত ২০ বছরে কারা রাজনীতি করেছে? মাথা যদি ঠিক না থাকে কিছুই ঠিক থাকবে না। আপনারা তাই করুন যাতে আগামীতে ভালো মানুষরা রাজনীতিতে আসে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত