আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

আসামির হাতেই জিম্মি পুলিশ

আসামির হাতেই জিম্মি পুলিশ

ডিউটি শেষে ভোররাতে বাড়ি ফিরছিলেন পুলিশ কনস্টেবল বদিউজ্জামান জনি। হঠাৎ তাকে ঘিরে ফেলেন ছয় যুবক, চেয়ে বসেন মুক্তিপণ। প্রায় দুই ঘণ্টা পর পুলিশের একটি  দল ওই কনস্টেবলকে জিম্মিদশা থেকে মুক্ত করে।


শুক্রবার (২০ ডিসেম্বর) ভোররাতে রাজশাহী নগরের টুলটুলি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জিম্মি দশা থেকে ওই কনস্টেবলকে মুক্ত করা গেলেও পালিয়ে গেছেন মূলহোতা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে সানোয়ার নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, কনস্টেবল জনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানায় কর্মরত। অন্যদিকে ঘটনার মূলহোতা মো. মিলন (৩৫) নগরীর হড়গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। প্রায় সাত মাস আগে একটি ছিনতাইয়ের ঘটনায় মিলনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় থানার কম্পিউটার অপারেটর হিসেবে মামলাটি টাইপ করেছিলেন কনস্টেবল বদিউজ্জামান। সেই ক্ষোভে জনিকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে মিলন।

ঘটনার বর্ণনায় পুলিশ জানিয়েছে, দেশীয় অস্ত্রের মুখে বদিউজ্জামানকে জিম্মি করে ছয় যুবক। এতে নেতৃত্ব দেওয়া মিলন ওই সময় পুলিশ কনস্টেবলকে শাসিয়ে বলতে থাকেন, গ্রেপ্তারের পর জামিন নিতে তার অনেক টাকা খরচ হয়েছে। সেই টাকা এখন দিতে হবে। তারপর প্রাণহানির ভয়ে কনস্টেবল জনি তার এক বন্ধুকে ফোন করেন। পরে তার ওই বন্ধু বিষয়টি জনির বাবাকে জানান। এরপর জনির বাবা বিষয়টি রাজপাড়া থানায় জানান। প্রায় ২ ঘণ্টা পর পুলিশ গিয়ে জনিকে উদ্ধার করে। এ সময় মিলনসহ অন্যরা পালিয়ে গেলেও সানোয়ার নামের একজনকে আটক করে পুলিশ।


নগরীর রাজপাড়া থানার ওসি আশরাফুল আলম বলেন, ‘মিলন সম্প্রতি জেল খেটে জামিনে বের হয়েছে। এরপর থেকেই কনস্টেবল জনিকে জিম্মি করার জন্য ওৎ পেতে থাকত। ভোর রাতে তাকে একা পেয়ে জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা করে মিলন। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করি। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার সানোয়ারকে আদালতে পাঠানো হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত