আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়েছে পুলিশের গাড়ি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়েছে পুলিশের গাড়ি

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়েছে পুলিশের টহলরত একটি গাড়ি। দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে পুলিশের এসআইসহ দুই জন আহতের খবর পাওয়া গেছে।


রোববার (২৯ ডিসেম্বর) ভোর চারটার দিকে মহাসড়কের তেতৈতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গজারিয়া থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিজন বাড়ৈ ও গাড়িচালক মো. দিদার।

জানা গেছে, এসআই বিজন বাড়ৈ পুলিশের একটি টিম নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় টহল ডিউটিতে ছিলেন। টহল গাড়িটি এক পর্যায়ে তেতৈতলা এলাকায় পৌঁছালে ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে দ্রুত গতির একটি কাভার্ডভ্যান গাড়িটিকে ধাক্কা দেয়। এতে পুলিশের গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

গজারিয়া থানার ওসি আমিনুল ইসলাম বলেন, পুলিশ সদস্যরা টহল দেওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। আল্লাহর রহমতে বড় ধরনের দুর্ঘটনা থেকে অফিসার এবং ফোর্স অল্পের জন্য রক্ষা পেয়েছেন। কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত