আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

জনগণকে নিয়ে সংশ্লিষ্ট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের

জনগণকে নিয়ে সংশ্লিষ্ট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতা ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

গতকাল সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন বলেন, ‘এই নৃশংস হত্যাকাণ্ডে যারাই জড়িত, তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। কেউ যদি এখনো ধরা-ছোঁয়ার বাইরে থাকে, তাকেও অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।’

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি প্রশাসনকে কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আমরা ঢাকার জনগণকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট থানাগুলো ঘেরাও করব।’

উল্লেখ্য যে, গত শনিবার বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত হন টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও এখনো মূল হোতারা ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিহত পারভেজ ছাত্রদলের কর্মী ছিলেন বলে দাবি করেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম।

ইশরাক হোসেন এই হত্যাকাণ্ডকে ‘সুপরিকল্পিত’ আখ্যা দিয়ে বলেন, ‘এটি কোনো সাধারণ সংঘর্ষ নয়। এর পেছনে যেসব কুচক্রী মহলের হাত রয়েছে, তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতেই হবে।’


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত