আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

প্রথমে ত্রাণ, তারপর টেকসই বাঁধ; প্রয়োজন হলে সেনাবাহিনীই কাজ করবে: ফারুক‑ই‑আজম

প্রথমে ত্রাণ, তারপর টেকসই বাঁধ; প্রয়োজন হলে সেনাবাহিনীই কাজ করবে: ফারুক‑ই‑আজম

ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ টেকসইভাবে নির্মাণে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম (বীর প্রতীক)। তিনি বলেন, জনগণ চাইলে এই প্রকল্পে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে।


শনিবার (১২ জুলাই) ফেনীর ছাগলনাইয়ার হরিপুর আলহাজ শাহ মাহবুবুল আলম ইসলামিয়া দাখিল মাদ্রাসা আশ্রয়কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফারুক-ই-আজম বলেন, ‘এটি কোনো ছোট প্রকল্প নয়। এমন একটি বড় উদ্যোগের জন্য প্রয়োজন কারিগরি দক্ষতা, পরিকল্পনা ও টেকসই বাস্তবায়ন। একবার যদি কাজ হয়, সেটা যেন দীর্ঘস্থায়ী হয়। বারবার টাকা খরচ করে অকার্যকর বাঁধ নির্মাণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

এর আগে ফারুক-ই-আজম ফুলগাজীর মুন্সিরহাটের আলী আজম উচ্চবিদ্যালয়, আজমীরি বেগম বালিকা উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্র এবং দক্ষিণ শ্রীপুরের মুহুরী নদীর ভাঙন স্থানও পরিদর্শন করেন।

এ সময় ফারুক-ই-আজম বলেন, ‘বর্তমান বাঁধগুলো এ ধরনের দুর্যোগ মোকাবিলায় যথেষ্ট নয়—এটা আমাদের অভিজ্ঞতা থেকে পরিষ্কার। এখানে আরও শক্তিশালী ও পরিকল্পিত বাঁধ দরকার। আপাতত ক্ষতিগ্রস্ত জায়গাগুলো দ্রুত সংস্কারের নির্দেশনা দেওয়া হয়েছে।’

ত্রাণ উপদেষ্টা বলেন, ‘ত্রাণ কার্যক্রমে কোনো অনিয়ম আছে কি না এবং বানভাসি মানুষ ঠিকমতো সহায়তা পাচ্ছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে দুর্যোগ-পরবর্তী করণীয় বিষয়ে ভুক্তভোগীদের মতামত নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে কার্যকর পরিকল্পনা নেওয়া যায়।’

পরিদর্শনকালে বানভাসি মানুষজন ত্রাণ বণ্টনে অব্যবস্থা ও বিলম্বের অভিযোগ করেন উপদেষ্টার কাছে। তাঁরা মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ১২২ কিলোমিটার বাঁধ টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় নির্মাণের দাবি জানান।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাতে ফেনী সার্কিট হাউসে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় অংশ নেন ফারুক-ই-আজম। সভায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত