আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে আরও ৫২৪ ভোটকেন্দ্র চালু, আগাম ভোটগ্রহণ অব্যাহত

        ক্যালিফোর্নিয়ার গভর্নর দৌড়ে এগিয়ে তিন প্রার্থী, শীর্ষে বেসেরা

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প, নিজেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার ইঙ্গিত

        ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা

        সমুদ্রতলের ড্রোন প্রযুক্তি তৈরি করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

        ট্রাম্পের স্বাস্থ্য ‘চমৎকার’, তবে ওজন কমানো ও বেশি ব্যায়ামের পরামর্শ

        রেকর্ড ১.২৫ ট্রিলিয়ন ডলার ক্রেডিট কার্ড ঋণে জর্জরিত মার্কিনরা, বাড়ছে বকেয়া বিল

        ইউসিএলএ ক্যাম্পাসে ছাত্রীদের ওপর ধারাবাহিক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

        ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

        কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

        ভার্জিনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৫, আহত অর্ধশতাধিক; চালকের পরিচয় প্রকাশ

        স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

        ট্রাম্পের তহবিলে ক্যালিফোর্নিয়ার ১০০% করের হুমকি

        কোভিড ত্রাণ ঋণ জালিয়াতিতে ৪০ লাখ ডলারের বেশি আত্মসাৎ, কারাদণ্ড

        রিভারসাইড কাউন্টিতে স্কাইডাইভিং দুর্ঘটনায় নিহত ১, আহত ১

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি খুব কাছাকাছি, তবে এখনো চূড়ান্ত নয়: জেডি ভ্যান্স

        নিউইয়র্কে ইরানি ভিন্নমতাবলম্বীকে হত্যাচেষ্টার মামলায় মার্কিন নাগরিকের ১০ বছরের সাজা

        ট্রাম্পের ছবি দিয়ে ২৫০ ডলারের নতুন নোট আনার প্রস্তুতি

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

রামপালের বিরোধিতা করে জনসমর্থন পাওয়া যাবে না : নাসিম

রামপালের  বিরোধিতা করে জনসমর্থন পাওয়া যাবে না : নাসিম

রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করে পত্রিকায় শিরোনাম হওয়া যেতে পারে কিন্তু জনগণের সমর্থন পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে আইভি রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় মন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র আমরা করছি, করব। রামপাল হবে। জঙ্গি দমন হবে। শেখ হাসিনার নেতৃত্বে ২০১৯ সালে নির্বাচনও হবে।

নাসিম বলেন, আওয়ামী লীগের বিরোধিতা করলে কোনো অসুবিধা নেই। সরকারি দলের বিরুদ্ধে রাজনৈতিক সমালোচনা করলে কোনো অসুবিধা নেই। ভুলত্রুটি ধরিয়ে দিলেও কোনো অসুবিধা নেই। সরকারে থাকলে ভুলত্রুটি হতেই পারে। এটা অস্বাভাবিক কিছু না।

তিনি আরও বলেন, জঙ্গিদের সমর্থন করা, তাদের আশ্রয় দেওয়া, মদদ দেওয়া মহা অন্যায়, মহাপাপ।

স্মরণসভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, মীর কাসেম তার বিপুল ধনসম্পদ দিয়ে এই বিচার বানচাল করার বহু চেষ্টা করেছিলেন। আন্তর্জাতিক পর্যায়ে লবিস্ট নিয়োগ করেছিলেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তারও ফাঁসি হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত