আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

জামিনে মুক্ত হয়ে বারডেমে শফিক রেহমান

জামিনে মুক্ত হয়ে বারডেমে শফিক রেহমান

প্রায় চার মাস পর জামিন মুক্তি পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান । মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান। মুক্তির পর পরই তাকে চিকিৎসার জন্য বারডেম হাসপাতালে নেয়া হয়েছে বলে শফিক রেহমানের পরিবার ও বিএনপি থেকে জানানো হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার নাশির আহমেদ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সাংবাদিক শফিক রেহমানের জামিনের কাগজপত্র সোমবার রাতে কারাগারে পৌঁছে। পরে তা যাচাই বাছাই শেষে আজ দুপুর ১২টা ৫০ মিনিটে তাকে জামিনে মুক্তি দেয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান শফিক রেহমানের জামিনের বিষয়টি নিশ্চিত করে জানান, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন শফিক রেহমান। তিনি অসুস্থ। চিকিৎসার জন্য তাকে কাশিমপুর থেকে সরাসরি রাজধানীর বারডেম হাসপাতালে নেওয়া হয়েছে। সঙ্গে রয়েছেন শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান ও ধানের শীষের সম্পাদক ডা. শাখাওয়াত শায়েন্ত ।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যাচেষ্টা পরিকল্পনার অভিযোগে দায়ের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গত ৩১ আগস্ট শফিক রেহমান জামিন পান।

শেয়ার করুন

পাঠকের মতামত