আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

হজ পালনে সৌদির পথে খালেদা

হজ পালনে সৌদির পথে খালেদা

ফাইল ছবি

বাদশা সালমান বিন আবদুল আজিজের রাজকীয় অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের পথে যাত্রা করেছেন।

বুধবার (০৭ সেপ্টেম্বর) বিকাল ৫টা ২৮ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৩ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে রয়েছেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, চেয়ারপারসনের ব্যক্তিগত আলোকচিত্রী নুরুদ্দিন আহমেদ এবং গৃহকর্মী ফাতেমা বেগম।

খালেদা জিয়াকে বিমান বন্দরে বিদায় জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ কাউয়ুম, হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, মো. শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, ডা. জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, শ্যামা ওবায়েদ, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এবং শায়রুল কবির খানসহ বিএনপির অসংখ্য নেতাকর্মী।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে তার স্ত্রী-সন্তানকে নিয়ে বুধবার জেদ্দায় পৌঁছাবেন। মালয়েশিয়া থেকে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথিও বুধবার লন্ডন থেকে জেদ্দায় যাবেন। পরীক্ষা থাকায় কোকোর দুই মেয়ে জাহিয়া ও জাফিয়া এবার মায়ের সঙ্গে সৌদিতে আসছে না।

তারেক রহমানের শ্বাশুড়ি ইকবাল মান্দ বানু, তারেকের স্ত্রী জোবায়েদা রহমানের বড় বোন শাহিনা খান জামান বিন্দু ও স্বামী সৈয়দ শফিউজ্জামানও এবার হজ করছেন।

এর আগে ১৯৯১ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে একবার এবং ১৯৯৭ সালে বিরোধী দলে থাকাকালে তিনি হজ করেন। তবে গত বছর ছাড়া প্রায় প্রতিবছরই রমজানে খালেদা জিয়া ওমরাহ পালন করে আসছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত