আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

টঙ্গীতে বিস্ফোরণে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা দেবে সরকার

টঙ্গীতে বিস্ফোরণে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা দেবে সরকার

গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরীতে ফয়েল তৈরির কারখানা ট্যাম্পাকোয় বয়লার বিস্ফোরণে নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ করে টাকা দেবে শ্রম ও কর্মসংস্থান ফাউন্ডেশন।

শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ও দগ্ধ শ্রমিকদের দেখতে এসে এ কথা বলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এসএম আশরাফুজ্জামান।

তিনি বলেন, মন্ত্রণালয়ের অধীনে শ্রমিকদের জন্য একটি ফাউন্ডেশন রয়েছে। কোনো শ্রমিক যদি কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মারা যান, তবে ফাউন্ডেশন থেকে দুই লাখ টাকা ও গুরুতর আহতদের পরিবারকে সর্বোচ্চ এক লাখ টাকা দেয়া হয়। সে অনুযায়ী টঙ্গীতে কারখানায় নিহত শ্রমিকদের পরিবারকে দুই লাখ টাকা ও আহত শ্রমিকদের পরিবারকে এক লাখ করে টাকা দেয়া হবে।

তিনি বলেন, যতো দ্রুত সম্ভব টাকা হস্তান্তর করা হবে। ইনজুরি কার কেমন তা জানতে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে আসা হয়েছে। সবাইকে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি আরো বলেন, ঢামেকে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা গেছেন। এদের মধ্যে সিরাজগঞ্জের দেলোয়ার (৪২), শরীয়তপুরের আনোয়ার (৪০), টঙ্গীর ওয়াহেদুজ্জামান স্বপন। এরা তিনজনই ওই কারখানার সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছিলেন। অজ্ঞাতনামা এক নারীও মারা গেছেন। তবে তার ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় একজন আইসিইউতে, চারজন বার্ন ইউনিটে ও ২১ জন রয়েছেন জরুরি বিভাগে।

কারখানাটিতে এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় গাজীপুর জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর কারখানার ভবনের একাংশ ধসে পড়ে। এসময় ভবনটিতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।

এর আগে সকাল ৬টার দিকে ট্যাম্পাকো নামে ওই কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত