আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণে ১৪০০ কোটি টাকার ঋণচুক্তি

বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণে ১৪০০ কোটি টাকার ঋণচুক্তি

দেশে নির্মিত হচ্ছে প্রথম নিজস্ব কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’। এই স্যাটেলাইট নির্মাণের জন্য ১ হাজার ৫৭৫ মিলিয়ন ইউরোর ঋণচুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা।

শুক্রবার বিকেলে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) এবং এইচএসবিসি ব্যাংকের (হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড) মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়।

বিটিআরসির পক্ষে চেয়ারম্যান ড. শাহ্জাহান মাহমুদ ও এইচএসবিসির পক্ষে ব্যাংকটির বাংলাদেশের ডেপুটি সিইও মাহবুব উর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ও বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সফি এবার্ট এ সময় উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর শেষে তারানা হালিম বলেন, সমুদ্র বিজয় করার পর এখন বাংলাদেশ মহাকাশ জয় করতে যাচ্ছে এবং এটা ২০১৭ সালের ১৬ ডিসেম্বরের মধ্যে করা সম্ভব হবে।

এর আগে গত বছরের ১১ নভেম্বর ফ্রান্সের ‘থ্যালেস এলেনিয়া স্পেস’ এর সঙ্গে উপগ্রহ উৎক্ষেপণের প্রধান কার্যক্রম স্যাটেলাইট সম্প্রচারের জন্য আরেকটি চুক্তি স্বাক্ষর করে বিটিআরসি।

উল্লেখ্য, বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৯৬৭ কোটি ৯৫ লাখ টাকা। এর মধ্যে সরকার দেবে ১ হাজার ৩১৫ কোটি টাকা। বাকি ১ হাজার ৬৫২ কোটি টাকা বিডার্স ফাইন্যান্সিংয়ের মাধ্যমে সংকুলান করা হবে।

 শাহ্জাহান মাহমুদ জানিয়েছেন, ১৬ ডিসেম্বর দেশের ৪৫তম বিজয় দিবস উপলক্ষে দেশের প্রথম নিজস্ব কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’ উদ্বোধন করা হবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত