আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

খুব শিগগিরই দেশ জঙ্গিমুক্ত হবে : বাণিজ্যমন্ত্রী

খুব শিগগিরই দেশ জঙ্গিমুক্ত হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, খুব শিগগিরই দেশ থেকে সম্পূর্ণ রূপে জঙ্গিবাদ নির্মূল করা হবে। এ জন্য সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।

রোববার বিকেলে ভোলার নিজ বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে ৩০টি অর্থনৈতিক উন্নত দেশের মধ্যে ৩০তম দেশ হবে বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে মর্যাদাশালী দেশে পরিণত হয়েছে।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ২০৩০ সালের মধ্যে দেশ থেকে সম্পূর্ণভাবে দারিদ্র্যতা দূর হবে। এ জন্য বর্তমান সরকার দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করছেন। কিন্তু জঙ্গি বেশে একটি মহল দেশের এসব উন্নয়নকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। তা হতে দেয়া যাবে না। দেশকে জঙ্গিমুক্ত করার জন্য সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।

গত দুদিন ধরে ভোলার বিভিন্ন অঞ্চলে নদী ভাঙনের শিকার ও বাঁধ ধসে প্লাবিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে নগদ ৩০ লাখ টাকা বিতরণ ও ক্ষতিগ্রস্তদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ শেষে বিকালে প্রেস ব্রিফিং করেন বাণিজ্যমন্ত্রী। 

ভোলার প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ভোলা হবে অর্থনৈতিক শক্তিশালী অঞ্চল। এখানে যেমনি গ্যাসের মজুদ রয়েছে, তেমনি রয়েছে বিদ্যুৎ। ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে উৎপাদন শুরু হয়েছে। আরো একটি ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। একই সঙ্গে বিচ্ছিন্ন ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার জন্য সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত