আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো হচ্ছে তিন গুণেরও বেশি

মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো হচ্ছে তিন গুণেরও বেশি

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে তারা বছরে দুটি করে উৎসব ভাতাও পাবেন।

প্রথম দফায় খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের ভাতার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ধিত এই ভাতা চলতি ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

গত সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের ভাতা সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, নৌমন্ত্রী শাজাহান খান ও মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে শহীদ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার মাসে ১৫ হাজার টাকা ভাতা পান। এটি বাড়িয়ে ২৫ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে চার ধরনের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছেন। এরা হলেন বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক। বীরশ্রেষ্ঠদের পরিবার প্রতিমাসে ভাতা পান ১২ হাজার টাকা। তাদের ভাতা বাড়িয়ে করা হয়েছে ৪০ হাজার টাকা। একইভাবে বীর উত্তমদের ভাতা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩৫ হাজার টাকা, বীর বিক্রমদের ৮ থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা এবং বীর প্রতীকদের ভাতা ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার করা করা হয়েছে।

একইভাবে জীবিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ‘এ’‘বি’‘সি’ ও ‘ডি’- এই চার ক্যাটাগরির যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রয়েছেন। এখন থেকে ‘এ’ক্যাটাগরির মুক্তিযোদ্ধারা মাসিক ভাতা পাবেন মাসে ৪৫ হাজার টাকা। ‘বি’ক্যাটাগরির ৩৫ হাজার টাকা, ‘সি’ক্যাটাগরির ৩০ হাজার টাকা এবং ‘ডি’ক্যাটাগরির মুক্তিযোদ্ধারা পাবেন ২৫ হাজার টাকা।

খুব শিগগিরই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে মুক্তিযোদ্ধাদের বর্ধিত ভাতা কার্যকরের বিষয়ে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত