আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

ঈদে বাড়িফেরা : সড়কে জট, রেলে বিলম্ব

ঈদে বাড়িফেরা : সড়কে জট, রেলে বিলম্ব

যানবাহনের চাপে মহাসড়কে যানজট চরম আকার ধারণ করেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টানা চতুর্থ দিনের মতো (রোববার) যানজট লেগে রয়েছে। ফলে যানজটে অতিষ্ঠ ঘরমুখো মানুষকে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। তবে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রোডে যানজট তুলনামূলক কম। 

এদিকে শেষ মুহূর্তে বাড়ি ফিরতে কমলাপুর রেলস্টেশনে বেড়েছে ভিড়। কিন্তু বিমানবন্দর স্টেশনে সিলেটগামী পারাবত এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় মারাত্মক শিডিউল বিপর্যয়ে পড়েছে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা ট্রেনগুলো। 

পারাবত এক্সপ্রেস প্রায় আড়াই ঘণ্টা পর বিমানবন্দর স্টেশন থেকে ছেড়ে গেলে ঢাকা থেকে ট্রেন চলাচল ধীরে ধীরে শুরু হয়। এরপরই কমলাপুর স্টেশনে আটকে থাকা ট্রেনগুলো ধীরে ধীরে গন্তব্যের উদ্দেশ্যে ছাড়তে শুরু করে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গের ১৭ জেলাসহ মোট ২৪ জেলার গাড়ি দুই লেনের এই রাস্তায় চলাচল করছে। অন্যদিকে দৌলতদিয়া পাটুরিয়া রুটের গাড়িও চলাচল করছে একই রাস্তায়। সকাল থেকেই গাড়ির প্রচুর চাপ থাকায় থেমে থেমে চলছে গাড়ি। 

রোববার সকাল সাড়ে ৭টার দিকে মির্জাপুর বাইপাস এলাকা থেকে গোড়াইয়ের ক্যাডেট কলেজ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ওই সময় যান চলাচল পুরোপুরি থেমে ছিল। তবে টাঙ্গাইলগামী যানবাহন থেমে থেমে চলছে। 

মহাসড়কে যাত্রাপথে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গাড়ি বিকল হয়ে পড়ছে। এসব গাড়ি সরিয়ে রাস্তা খালি করতেও যথেষ্ট সময় লাগছে বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। এছাড়া ধেরুয়া রেলক্রসিংয়ে ট্রেন চলাচলের সময় বারবার যানবাহন থামাতে হচ্ছে। এতে যানজট বাড়ছে আরো বেশি।

বিকেলের দিকে যানবাহন ও যাত্রীর সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোতালেব হোসেন। তবে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

কুড়িগ্রামগামী এক মিনিবাসচালক জানান, চন্দ্রা থেকে মির্জাপুর ২০ মিনিটের পথ। কিন্তু এটুকু পথ যেতে  দেড় ঘণ্টা লেগেছে। মির্জাপুরে আসার পরও দীর্ঘ সময় বসে থাকতে হয়েছে।

কোনাবাড়ী হাইওয়ে পুলিশ ফাঁড়ির (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন সরকার জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট নিরসনে তারা কাজ করে যাচ্ছেন।

নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, সকাল থেকেই ভোগড়া বাইপাস থেকে বোর্ডবাজার পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে।

মির্জাপুর থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সকাল ৮টার পর হঠাৎ যানবাহনের চাপ বেড়েছে। ফলে যানজট তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন

পাঠকের মতামত