আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

দক্ষিণাঞ্চলে হাজারো পরিবারের ঈদ উদযাপন

দক্ষিণাঞ্চলে হাজারো পরিবারের ঈদ উদযাপন

প্রতীকী ছবি

বরিশালসহ দক্ষিণাঞ্চলের কয়েক হাজার পরিবার সোমবার (১২ সেপ্টেম্বর) পৃথকভাবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে।

সোমবার সকালে বেশ কয়েকটি স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। এরা চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার এলাহাবাদ দরবার অনুসারী। ঈদের নামাজ আদায় শেষে তারা পশু কুরবানি করেন।

এলাহাবাদ দরবার অনুসারীদের বিভাগীয় প্রধান মসজিদ বরিশাল নগরীর ২৩নং ওয়ার্ডের তাজকাঠীর হাজীবাড়ি এলাকায়। সোমবার সকাল ১০টার দিকে সেখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তারা এক-অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

এছাড়া বরিশালের বাবুগঞ্জ উপজেলার ওলানকাঠী এলাকার সরোয়ার খলিফার বাড়ি, খানপুরায় জাহাঙ্গীর সিকদারের বাড়ি, কেদারপুরের মান্নান হাওলাদারের বাড়ি ও মাধবপাশার আমির দুয়ারী বাড়ির জামে মসজিদে পৃথক সময়ে বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজের পর তারা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং পশু কুরবানি করেন।

এছাড়াও পটুয়াখালীর বাউফলের মদনপুরা, বগা, জৌতা, শাবুপুরা, ঝিলনা, কাছিপাড়া, গলাচিপা উপজেলার ডাউকা ও কলাপাড়ার নিশানবাড়িয়া এবং নগরীর টিয়াখালীর চৌধুরী বাড়ি এলাকার কয়েক হাজার পরিবার আজ সোমবার ঈদুল আজহা উদযাপন করছেন। এলাহাবাদ মতাদর্শীদের বরিশাল বিভাগে ৭৫টি মসজিদ রয়েছে।

এই দরবারের মতাদর্শী বাবুগঞ্জ উপজেলার খানপুরার জাহাঙ্গীর সিকদার ও প্রকৌশলী নজরুল ইসলাম জানান, সৌদি আরব, মধ্যপ্রাচ্যের কিংবা পৃথিবীর যে কোন প্রান্তে যেদিন জিলহজ মাসের চাঁদ দেখা যায়, সেদিন থেকে তারাও বাংলাদেশে পহেলা জিলহজ হিসাব করেন। সে অনুযায়ী সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ১০ জিলহজ তারা ঈদুল আজহা উদযাপন করছেন ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত