আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা উদযাপিত

দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা উদযাপিত

দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে আজ সকালে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব শুরু হয়েছে। নামায শেষে আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি দেয়াও শুরু হয়েছে।

সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয় রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে। সকাল ৯টায় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় দেশের বৃহত্তম ঈদের জামাত।

রাষ্ট্রপতি আবদুল হামিদ রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন। এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুপ্রিমাকোর্টের বিচারপতিগণ, কূটনীতিকবৃন্দ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এবং শিক্ষাবিদগণ নামাজে অংশগ্রহণ করেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ৫টি জামাতের আয়োজন করা হয়। প্রথম জামাতটি অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। এরপর সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও সর্বশেষ সকাল পৌনে ১১টায় জামাত অনুষ্ঠিত হয়।

প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন স্তরের শত শত মানুষ জাতীয় ঈদগাহ ময়দান ও বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন। সকাল থেকেই রাজধানীসহ সারা দেশে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্য দিয়েই চলছে ঈদ উদযাপন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত