আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

রাজধানীতে পশুর রক্ত ও বৃষ্টিতে মানুষের ভোগান্তি

রাজধানীতে পশুর রক্ত ও বৃষ্টিতে মানুষের ভোগান্তি

পবিত্র ঈদুল আজহার দিনে ভোর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অবিরাম বৃষ্টি। কখনো মুষলধারে, কখনো গুঁড়িগুঁড়ি।

ঢাকার কোথাও হাঁটুপানি, কোথাও তার চেয়ে বেশি। পানির সঙ্গে রাস্তার অলিগলিতে জবাই করা কোরবানি পশুর রক্ত। যেন রাস্তায় রক্তস্রোত। মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজধানীর অনেক এলাকায় এমন চিত্র দেখা যায়।

এর মধ্য দিয়ে চলছে ঈদে ঢাকার মানুষের চলাচল। মালিবাগ, মৌচাক, শান্তিনগর, কাকরাইল, মুগদা, কমলাপুর, ওয়ারী, হাজারীবাগ, রায়েরবাজার, পল্টন লেন, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় একই চিত্র। কোনো কোনো এলাকায় কোমর সমান পানি।

কোরবানি গরুর মাংস নিয়ে শান্তিনগর হয়ে মালিবাগের নিজের বাসায় ফিরছিলেন  এনায়েত হোসেন। তিনি বলেন, অফিসের কলিগদের সঙ্গে পুরান ঢাকায় গরু কোরবানি দিয়েছিলেন। গুলিস্তান হয়ে বাসায় যেতে দেখেন রাস্তায় অনেক পানি। রক্তযুক্ত বৃষ্টির পানিতে জামা-কাপড় ভিজে গেছে।

বেলা ২টার দিকে পান্থপথ থেকে গ্রিন রোডে যাওয়ার সময় দেখা গেছে, এই সড়কের বিভিন্ন স্থানে হাঁটুপানি। ধানমন্ডির বাসিন্দা অনিক জানান, বেশি বৃষ্টি হলেই এই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে। পানি ও কোরবানি পশুর রক্ত সব মিলিয়ে নাজুক অবস্থা। এমন পানি পায়ে লাগলে চুলকায়। এসব কারণে রিকশাওয়ালারা ভাড়া বাড়িয়ে দিয়েছে।

সকাল থেকে বৃষ্টির কারণে ভিজতে ভিজতে মানুষ ঈদের নামাজ আদায় করে। বৃষ্টির মধ্যে চলে পশু কোরবানি। বৃষ্টির মধ্যে রাস্তায় পশু জবাই করেই যে যার ঘর বা ব্লিডিংয়ের গাড়ি পার্কিং জোনে মাংস কাটাকাটির কাজ শেষ করেন। বৃষ্টিতে ভিজে কাজ করতে গিয়ে সকলকে ভোগান্তি পড়তে হয়েছে।

অবশ্য দুপুরের পর বৃষ্টি থেমে রোদ উঠে। সঙ্গে রাস্তার পানিও সরে যায় ধীরে ধীরে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত