আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

কৃষাণীদের স্মার্ট ফোন দেবে সরকার

কৃষাণীদের স্মার্ট ফোন দেবে সরকার

বাংলাদেশের কৃষাণীদের তথ্য প্রযুক্তিতে দক্ষ করে তুলতে সরকারে পক্ষ থেকে তাদের স্মার্টফোন দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার জাতীয় প্রেসক্লাবে ‘কৃষিতে তথ্য প্রযুক্তি ব্যবহার এবং নারীর অভিগম্যতার চ্যালেঞ্জ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বেসরকারি সংস্থা অক্সফাম দেশের ১০০ কৃষাণীকে স্মার্ট ফোন দিয়েছে। এটি প্রশংসাযোগ্য। আমরাও কৃষাণীদের স্মার্ট ফোন দেব। তবে কতজনকে দেওয়া হবে, তা এখন নির্দিষ্ট করে বলতে পারছি না।

তিনি আরো বলেন, যেকোনো পণ্যের ক্ষেত্রে কয়েকটি ধাপে মধ্যস্বত্বভোগীর কারণে দাম বেড়ে যায়। কিন্তু উৎপাদক বা কৃষকরা দাম পায় না। এজন্য আমরা ই-শপ চালু করতে যাচ্ছি। দেশের ৬৪ জেলায় এই শপের মাধ্যমে ১ হাজার উদ্যোক্তা তৈরি করা হবে।

জুনাইদ আহমেদ পলক বলেন, দেশে-বিদেশে মোবাইল গেম ও অ্যাপসের চাহিদা রয়েছে। প্রায় দেড়শ বিলিয়ন ডলারের মোবাইল গেমের বাজার রয়েছে। এর মধ্যে যদি আমরা সামান্য বাজার ধরতে পারি, তাহলে বিপুল রাজস্ব আদায় সম্ভব হবে।

আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অক্সফামের সিনিয়র প্রোগ্রাম অফিসার প্রিয়দর্শিনী অভি।

তিনি বলেন, কৃষির উন্নয়ন করতে হলে আমাদের কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। যেহেতু কৃষি খাতে অনেক নারী কর্মরত, তাই তথ্য প্রযুক্তিতে নারীদের উপস্থিতি বাড়াতে হবে।

গোলটেবিল আলোচনায় আরো উপস্থিত ছিলেন বেসিস সভাপতি মোস্তফা জব্বার, কৃষি গবেষক জাহাঙ্গীর আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের পরিচালক খন্দকার শাহনেওয়াজ সাব্বির, মোনাস বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অধ্যাপক মার্ক ওজালা প্রমুখ।

গোলটেবিল আলোচনার আয়োজন করে বেসিস, নাগরিক সংহতি, মোনাস বিশ্ববিদ্যালয়, প্রতীক ও অক্সফাম।

শেয়ার করুন

পাঠকের মতামত