আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

দেশে একদিনে বজ্রপাতে ১০ জনের মৃত্যু

দেশে একদিনে বজ্রপাতে ১০ জনের মৃত্যু

রপাতের ঘটনায় দেশের সাত জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো সাতজন। সোমবার পৃথক জেলায় এসব ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, হাওর উপজেলা নিকলীতে বজ্রপাতে দুই জেলেসহ তিনজনের মৃত্যু হয়। এ সময় আরো দুইজন আহত হন। মৃতরা হলেন, নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের জারইতলা গ্রামের আলী হোসেনের ছেলে নূরুল ইসলাম (২৬), মৃত সুনাম উদ্দিনের ছেলে রুসমত আলী (৩৫) ও কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের কাটাখালী গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে নিজাম উদ্দিন।

আহতরা হলেন, সাজনপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে মোকারম হোসেন (২২) ও ওসমানের ছেলে আসাদ মিয়া (৩০)। তাদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন ও নিকলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জের নবীগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, করগাঁও ইউনিয়নের সাকুয়া গ্রামের ইছহারুল হকের ছেলে জাবেদ ও একই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হরিচরণ দাশের ছেলে কৃষ্ণ গোপাল দাশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, সদর উপজেলার মহিউদ্দিননগর গ্রামে বজ্রপাতে শেখ সাদি (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আলমাস মিয়া (৪৮) নামে আরেকজন আহত হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত শেখ সাদি মহিউদ্দিননগর গ্রামের বাসিন্দা। আহত আলমাস মিয়াকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

দিনাজপুর প্রতিনিধি জানান, জেলার ফুলবাড়ীতে বজ্রপাতে মো. সাদ্দাম (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত মো. সাদ্দাম উপজেলার এলুয়াড়ি ইউনিয়নের ভেড়ম বাসিয়াপাড়া গ্রামের মো. সজমুদ্দিনের ছেলে। সোমবার দুপুর ১২টায় ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ি ইউনিয়নের ঝাঝিরা গ্রামের এ ঘটনা ঘটে। এলুয়াড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা মো. নবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গাইবান্ধা প্রতিনিধি জানান, সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের কাবিলের বাজার জানেরপাড় গ্রামে বজ্রপাতে আরিফ মিয়া (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে  এ ঘটনা ঘটে। আরিফ মিয়া সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের কাবিলের বাজার জানেরপাড় গ্রামের আয়নাল হকের ছেলে। সে স্থানীয় সোনার বাংলা ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। মালিবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইদু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। 

নাটোর প্রতিনিধি জানান, সদর উপজেলার জংলী এলাকায় বজ্রপাতে নুরুজ্জামান (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নুরুজ্জামান জংলী গ্রামের নূর মোহাম্মদের ছেলে। নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ার গাবতলী উপজেলার পল্লীতে বজ্রপাতে তবিবর রহমান পাইকার (৬০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো চারজন গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃত তবিবর রহমান প্রথমারছেও গ্রামের মোবারক আলী পাইকারের ছেলে।

আহতরা হলেন, একই গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে লিটন (৩৫), মোসলেম উদ্দীনের ছেলে মিলন (৪০), রহিম উদ্দীনের ছেলে লুৎফর রহমান (৬৫) ও জালাল উদ্দীনের ছেলে এরশাদ (৩৫)। তাদের গাবতলী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত