আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

১৯ সালের নির্বাচন হবে আরো নিকৃষ্ট : গয়েশ্বর

১৯ সালের নির্বাচন হবে আরো নিকৃষ্ট : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ইদানিং নির্বাচন নিয়ে মিডিয়ায় বাতাস বইছে। আমরা কি করতে পারলাম যে হাসিনা নির্বাচন দেবে? শেখ হাসিনা কি জানেন না নির্বাচন দিলে তার জন্য ১০টা সিটও নেই। তিনি বলেন, ’১৯ সালে যে নির্বাচন হবে তা ’১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের চেয়েও নিকৃষ্ট হবে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৯ম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।

গয়েশ্বর বলেন, সরকারের নির্বাচনের নামে মুলা ঝুলাইছে। এখন নতুন নির্বাচন কমিশন গঠনের আগে সার্চ কমিটির কথা বলা হচ্ছে। সার্চ কমিটি করবেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। তাহলে এটা নিয়ে আনন্দিত হওয়ার তো কিছু নেই। সব রাজনৈতিক দল থেকে ৫ জন সদস্য রাখা হোক। তাতে রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন। তাহলে এই সার্চ কমিটি স্বাধীনভাবে কাজ করতে পারবে।

তিনি বলেন, তৎকালীন সরকারের পরামর্শ অনুযায়ী বিএনপি চেয়ারপারসন দেশ ত্যাগ করলে শেখ হাসিনা আজও দেশে আসতে পারতেন না। গণতন্ত্রের জন্য তিনি (খালেদা) ঝুঁকি নিয়েছিলেন। সেই ফল ভোগ করছেন হাসিনা। পরে আঁতাত করে ক্ষমতায় এসেছেন শেখ হাসিনা। এখন তিনি প্রতিবেশীদের কাছে বাংলাদেশকে উজাড় করে ক্ষমতায় থাকার চেষ্টা করছেন।

রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে তিনি বলেন, ভারতের চারটি জায়গা থেকে এই প্রকল্প রিজেক্ট করেছে পশ্চিমবঙ্গের সরকার। সর্বশেষ শিংলয়ে করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। দাদাদের সন্তুষ্ট রাখতে না পারলে ক্ষমতায় থাকতে পারবেন না তাই সুন্দরবন তথা দেশের ক্ষতি করে রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছেন।

বিএনপির এই নেতা বলেন, যখন সরকারকে বাধ্য করতে পারবো তখন নির্বাচন দেবে এই সরকার। ভয়কে জয় করতে পারলে কেউ আর ভয় দেখাতে পারবো না। রাজনীতিতে যখন নাম লিখিয়েছি তখন জনগণের জন্য জীবন উৎসর্গ করেছি। জনগণের জন্য কাজ করতে পারলে তারা সরকারকে উচিত শিক্ষা দেবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে আরো বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আবদুল আউয়াল মিন্টু, মো. শাজাহান প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত