আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বরিশালে লঞ্চডুবি: ১৩ জনের লাশ উদ্ধার

বরিশালে লঞ্চডুবি: ১৩ জনের লাশ উদ্ধার

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদ বাড়ি সংলগ্ন সন্ধ্যা নদীতে এমএল ঐশী-২ নামে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় মোট ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।এদের মধ্যে তিনজন নারী, একজন শিশু ও বাকিরা পুরুষ।

ঘটনাস্থলে থাকা বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বিকেলে সাড়ে ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এখনো অর্ধশত যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

যাত্রীদের মধ্যে পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়াদের মধ্যে একজন হলেন কহিনুর বেগম। তিনি বরিশালের মজিবুর রহমানের স্ত্রী।

এদিকে বেঁচে যাওয়া যাত্রী সিদ্দিকুর রহমান ও তার স্ত্রী রোকসানা বেগম জানিয়েছেন, লঞ্চে অর্ধশতাধিক যাত্রী ছিল। লঞ্চটি বানারীপাড়া থেকে আক্তারপাড়া যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে দাসেরহাট বাজারের মসজিদ বাড়ি ঘাটে যাত্রী ওঠানোর সময় নদী তীরের বিশাল অংশ ভেঙে যাওয়ায় তীব্র স্রোতের সৃষ্টি হয়। এসময় যাত্রীরা তাড়াহুড়ো করে এক পাশে আসলে লঞ্চটি ডুবে যায়।

এদিকে স্বজনদের কাছ থেকে নাম সংগ্রহ করে নিখোঁজ ২৪ জনের তালিকা করেছে পুলিশ। তবে আরো যাত্রী নিখোঁজ থাকতে পারে বলে ধারণা করছে বেঁচে যাওয়া যাত্রী ও স্থানীয়রা। বিকেল সাড়ে ৪টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালাচ্ছে ডুবুরি দল।

বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, স্থানীয়রা বলছেন দুই নারী যাত্রীসহ ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত