আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

দেশে ঈদযাত্রায় দুর্ঘটনায় ২৬৫ জনের প্রাণহানি

দেশে ঈদযাত্রায় দুর্ঘটনায় ২৬৫ জনের প্রাণহানি

ঈদুল আজহায় বাড়ি ফেরা এবং ঈদ শেষে নগরে আসার পথেই ২৬৫ জনের মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনার পাশাপাশি রেল ও নৌপথে ২১০টি দুর্ঘটনায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে। পাশাপাশি এক হাজার ১৫৩ জন আহত হয়েছেন বলে যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে বলা হয়েছে।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

সরকারি হিসাবে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় বছরে দুই হাজারেও বেশি মানুষ মারা যায়। তবে বেসরকারি বিভিন্ন প্রতিবেদন বলছে, এই সংখ্যা এর চেয়ে অনেক বেশি। ঈদের আগে ও পরে প্রতি বছরই সড়ক দুর্ঘটনা ও ‍মৃত্যুর সংখ্যা বেড়ে যায়। বিশেষজ্ঞরা জানান, এই সময় সড়কে গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেশি হয়।

যাত্রী কল্যাণ সমিতি বলছে, গত কয়েক বছরে দুর্ঘটনা রোধে সরকার নানা উদ্যোগ নিলেও এবারও ঈদের আগে পড়ে অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকানো যায়নি। গত ৭ সেপ্টেম্বর ঈদ যাত্রা শুরু থেকে আবার কর্মস্থলে ফিরতে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ১২ দিনে ১৯৩টি সড়ক দুর্ঘটনায় ২৪৮ জন নিহত ও এক হাজার ৫৬ জন আহত হয়।

একই সময়ে আটটি নৌ দুর্ঘটনায় ১০ জন নিহত ও ৩০ জন আহত হয়। পাশাপাশি রেল দুর্ঘটনায় সাতজন নিহত ৫০ জন আহত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পর্যালোচনা করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

যেসব কারণে সড়ক দুর্ঘটনা

এসব দুর্ঘটনার জন্য সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের চালকদেরকে দায়ী করেছেন। বলেছেন, বাড়তি ট্রিপের লোভে দ্রুত চলতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে গাড়িগুলো।

যাত্রী কল্যাণ সমিতিও বলছে, অতিরিক্ত গতি গাড়ি চালানো, ওভার টেকিং, মহাসড়কে রোড ডিভাইডার না থাকা, ট্রাফিক আইন না মানা, চালকদের বেপরোয়া মনোভাব, প্রশিক্ষণবিহীন চালক, রাস্তার ত্রুটি, অতিরিক্ত যাত্রী বহন, যানবাহনের ত্রুটি ও যাত্রীদের অসচেতনার কারণে এসব দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় মৃত্যু ঠেকাতে সুপারিশ

দুর্ঘটনা ঠেকাতে বেশ কিছু পরামর্শ দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। এর মধ্যে আছে দ্রুতগামী ও স্বল্প গতির গাড়ির জন্য আলাদা লেন তৈরি, মহাসড়কে সড়ক বিভাজক স্থাপন, চালকদের প্রশিক্ষণ দেয়া, লক্কড়ঝক্কড় ও ঝুঁকিপূর্ণ গাড়ি চলাচল বন্ধ করা, সর্বোপরি দুর্ঘটনায় দায়ীদের কঠোর শাস্তির ব্যবস্থা প্রভৃতি। পাশাপাশি গাড়িতে অতিরিক্ত যাত্রী বহন বা পণ্যবাহী যানবাহনে অতিরিক্ত মালবোঝাই ঠেকাতে কঠোর পদক্ষেপ চেয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব সভাপতি গোলাম রহমান। তবে তিনি এ সময় কোনো বক্তব্য দেননি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত