আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ট্যাম্পাকো ট্রাজেডিতে নিহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবি

ট্যাম্পাকো ট্রাজেডিতে নিহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবি

গাজীপুরের টঙ্গীতে ট্যাম্পাকো ফয়েলস কারখানায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে গণসংহতি আন্দোলন আয়োজিত ট্যাম্পাকো ফয়েলস কারখানায় শ্রমিক হত্যার জন্য দায়ীদের শাস্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্র ও প্রশাসন ব্যবস্থা শ্রমিকদের নিরাপত্তা বিধানে উদাসীন। মালিকরা শ্রমিকদের ক্ষতি করলে এই দেশে কোনো বিচার হয় না। যার ফলে শ্রমিক নিহত হওয়া বাংলাদেশের মালিকদের ডাল-ভাতে পরিণত হয়েছে।’

কৃষক ও মেহনতী মানুষের প্রতি রাষ্ট্রের মালিকদের দায়িত্বহীনতা দিন দিন লাগাতারভাবে বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

শত শত শ্রমিক নিহত হলেও সরকারের কোনো মাথাব্যথা নেই উল্লেখ করে সাকি বলেন, আমাদের দেশের শ্রম আইন শ্রমিকদের পক্ষে নেই বলেই এ সমস্ত ঘটনায় সরকার সঠিক বিচার করতে পারছে না।

এ সময় নিহত ও নিখোঁজ সকল শ্রমিকের এক জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দেয়া এবং এ ঘটনায় দায়ী ও কারখানার মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

আয়োজক সংগঠনের ঢাকা মহানগর সমন্বয়ক আবু বক্কর রিপনের সভাপতিত্বে মানববন্ধনে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় পরিষদের সমন্বয়ক ফিরোজ আহমেদ, বহুমুখী শ্রমজীবী হকার্স মালিক সমিতির সভাপতি বাচ্চু ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত