আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

মন্ত্রী ছায়েদুলকে আ’লীগের উপদেষ্টা থেকে অব্যাহতি

মন্ত্রী ছায়েদুলকে আ’লীগের উপদেষ্টা থেকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এ্যাডভোকেট ছায়েদুল হক এমপিকে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এই তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেলা আওয়ামী লীগ এর সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এই তথ্য নিশ্চিত করে জানান, বিগত নাসিরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অমান্য করে জেলা আওয়ামী লীগের সঙ্গে কোনো প্রকার সমন্বয় না করে এককভাবে প্রার্থী দেন ছায়েদুল হক এমপি। মনোনয়ন দেওয়াসহ পরবর্তীতে কেন্দ্রীয় আওয়ামী লীগ মনোনীত গুনিয়াউক ও হরিপুর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের পরাজিত করানোর চেষ্টা, তাদের কর্মী সমর্থকদের পুলিশ দিয়ে হয়রানি, গ্রেফতার করানোর ঘটনায় জেলা আওয়ামী লীগ সর্বসম্মত সিদ্ধান্তে কারণ দর্শানোর নোটিশ দেয়। কিন্তু এ নোটিশকে তিনি আমলে নেননি। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত অমান্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগ এনে তাকে উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব করেন সদস্যরা। পরে সর্বসম্মতভাবে এ প্রস্তাব পাশ হয়। একইসঙ্গে তাকে বহিষ্কারসহ মন্ত্রিসভা থেকে অপসারণেরও দাবি জানানো হয় সভায়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল, যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, মঈনউদ্দিন মঈন, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমদাদুল বারী, জেলা আওয়ামী লীগ সহসভাপতি সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন, সহসভাপতি পৌর মেয়র নায়ার কবীর, সহসভাপতি সাবেক এমপি এ্যাডভোকেট শাহ আলম, তাজ মো. ইয়াছিন, হেলাল উদ্দিন, এ্যাডভোকেট আবু তাহের, জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভূঞা, যুগ্ম-সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন প্রমুখ।

এ ব্যাপারে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এ্যাডভোকেট ছায়েদুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তার এপিএস মিজানুর রহমান জানান, ‘স্যার ব্যস্ত আছেন।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত