আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ঢাবিতে প্রতীকী গণভোট : ৯১ ভাগ শিক্ষার্থী রামপালের বিপক্ষে

ঢাবিতে প্রতীকী গণভোট : ৯১ ভাগ শিক্ষার্থী রামপালের বিপক্ষে

সুন্দরবন না রামপাল, এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতীকী গণভোট করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রণ্ট। গণভোটে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৯০ দশমিক ৯৫ শতাংশ রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিপক্ষে রায় দিয়েছেন।

৮ দশমিক ০২ শতাংশ রামপাল বিদ্যুৎকেন্দ্রের পক্ষে ভোট দেন। ১.০৩ শতাংশ শিক্ষার্থী কোনো মন্তব্য করেননি।

১০ হাজার ৫৮ জন শিক্ষার্থী গণভোটে অংশ নেন। এর মধ্যে ৯ হাজার ১৪৮ জন রামপালের বিপক্ষে, ৮০৭ জন পক্ষে এবং ১০৩ জন কোনো মন্তব্য করেননি।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র সমাবেশে গণভোটের রায় ঘোষণা করেন তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মোসাহিদা সুলতানা প্রমুখ।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রণ্টের দপ্তর সম্পাদক ভজন বিশ্বাস বলেন, ‘গত ৩০ অক্টোবর থেকে সংগঠনের নেতা-কর্মীরা ক্লাসে, হলে গিয়ে ভোট সংগ্রহ করেছেন। দীর্ঘদিন ধরে চলমান সুন্দরবন রক্ষার আন্দোলনকে আরো বেগবান করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রতীকী গণভোট নেওয়া হয়েছে ।’

অধ্যাপক অনু মোহাম্মাদ বলেন, ‘আমরা অনেক আন্তর্জাতিক জরিপ দেখেছি । যেকোনো পরিসংখ্যানে নমুনা সংখ্যা অনেক গুরুত্বপূর্ণ বিষয় । নমুনা সংখ্যা হিসেবে ১০ হাজার ৫৮ অনেক বড় একটা সংখ্যা । আমরা দেখেছি, এর চেয়ে অনেক কম নমুনা সংখ্যা নিয়েও তারা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত গ্রহণ করে। বাংলাদেশে যে জরিপ হয় তাও এর চেয়ে সংখ্যায় অনেক কম।’

এ সময় তিনি রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত