আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

রোহিঙ্গাদের ব্যাপারে কেউ কথা বলে না : আনিসুল হক

রোহিঙ্গাদের ব্যাপারে কেউ কথা বলে না : আনিসুল হক

‘যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার শিশু আইলান কুর্দি সমুদ্রে ডুবে মারা যাওয়ার ঘটনায় সারা পৃথিবী এ ব্যাপারটি নিয়ে সোচ্চার হয়েছিল। কিন্তু রোহিঙ্গাদের ব্যাপারে কেউ কোন কথা বলে না। কারণ মিয়ানমার অনেক ‘বড়লোক’ দেশ।’

শনিবার দুপুরে মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে অংশগ্রহণ করে এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ এ সেমিনারের আয়োজন করে।

আনিসুল হক বলেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে রোহিঙ্গাদের পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগের বিষয়টি জানিয়েছেন। বাংলাদেশ ১৬ কোটি দেশের মানুষ। অনেক কিছু চাইলেই করতে পারি না। ৩০-৩৫ হাজার রোহিঙ্গার ব্যবস্থা আমাদের ছিল। কিন্তু এখনও ২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। আমাদের রিসোর্স যতটুকু আমরা সাধ্যমত চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি একটি আলোড়ন সৃষ্টি করতে যাতে সকলেই তাদের প্রতি এগিয়ে আসে।

তিনি আরও বলেন, ৭৫ সালের ১৫ আগস্টের পর থেকে সংবিধান নিয়ে ফুটবল খেলা হয়েছে। ভাল ব্যাপারগুলো সব বাদ দিয়ে দেওয়া হয়েছে। ওই দিন বঙ্গবন্ধুর সঙ্গে ১৭ জনকে হত্যা করা হয় এবং পরে জাতীয় চার নেতাকেও হত্যা করা হয়। ২১ বছরে এ সকল হত্যাকাণ্ডের কোন বিচার হয়নি। তাহলে তাদের কি কোন মানবাধিকার ছিল না? তখন থেকে এখন পর্যন্ত মানবাধিকার অনেক উন্নত হয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি। আমরা সমস্যাগুলো শনাক্ত করতে পারছি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত