আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

প্রশিক্ষণের জন্য ভারতে যাচ্ছেন বাংলাদেশের ৪০ বিচারক

প্রশিক্ষণের জন্য ভারতে যাচ্ছেন বাংলাদেশের ৪০ বিচারক

বাংলাদেশের ৪০ জন বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তা বিচারিক প্রশিক্ষণের জন্য ভারতে যাচ্ছেন। আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ভারতের ভুপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমিতে তারা প্রশিক্ষণ গ্রহণ করবেন।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে নিম্ন আদালতে কর্মরত ৩৪ জন সহকারী ও সিনিয়র সহকারী জজকে প্রশিক্ষণে পাঠানোর জন্য মনোনীত করেছে সুপ্রিম কোর্ট। বাকি ছয়জন মনোনীত হবেন সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ে প্রেষণে থাকা বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্য থেকে। আগামী ১০ অক্টোবর থেকে ১৫ দিনের জন্য প্রথম ব্যাচের এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ শেষে ২৬ অক্টোবর বিচারকরা দেশে ফিরবেন।

এ প্রসঙ্গে হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ বলেন, ভারত কমন ল-ভুক্ত দেশ। ভারতে প্রচলিত প্রধান প্রধান আইনগুলোর সঙ্গে আমাদের দেশে প্রচলিত প্রধান প্রধান আইনগুলোর পার্থক্য সামান্য। আমাদের দেশের বিভিন্ন মামলায় সুপ্রিম কোর্ট নজির হিসেবে প্রায়ই ভারতের সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত উদ্ধৃত করে থাকে। ভারতে প্রশিক্ষণসূচিতে ৩০টিরও অধিক বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। প্রশিক্ষণকালে বিভিন্ন বিষয়ে বিচারকরা যে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করবেন তা কর্মক্ষেত্রে প্রয়োগের সুযোগ রয়েছে। তিনি বলেন, ভুপাল একাডেমি কর্তৃপক্ষ আরো তিনটি ব্যাচ পাঠানোর শিডিউল আমাদের দিয়ে রেখেছেন। এখন পর্যায়ক্রমে বিভিন্ন পর্যায়ের বিচারকদের মনোনীত করে ভারতে প্রশিক্ষণের জন্য পাঠানো হবে। এর ফলে যে অভিজ্ঞতা বিনিময় হবে তাতে উভয়পক্ষই লাভবান হবেন।

ইতিপূর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে দুই দেশের মধ্যে বিচারকদের প্রশিক্ষণের বিষয়ে এক সমঝোতা স্মারক সাক্ষরিত হয়। 

 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত