আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চীন সফর

রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চীন সফর

পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চীন সফরে গেছেন ভ্লাদিমির পুতিন। আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, উভয় নেতাই তাদের অটুট বন্ধুত্ব এবং দুই দেশের মধ্যে গভীর সম্পর্কের প্রশংসা করেছেন।


এদিন পুতিন জানান, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। রুশ প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেন সংকট সমাধানে চীনের প্রচেষ্টার জন্য আমরা কৃতজ্ঞ।


পুতিন আরও বলেছেন, রাশিয়া এবং চীনের অনেক বৈশ্বিক এবং আঞ্চলিক সমস্যার দৃষ্টিভঙ্গি একই রকম। আমরা উভয় দেশই স্বাধীন বৈদেশিক নীতি পালন করি।

অন্যদিকে শি রাশিয়ার সঙ্গে তাদের দেশের চিরস্থায়ী বন্ধুত্ব সম্পর্কের প্রশংসা করেছেন। শি বলেন, দুই দেশই সর্বদা তাদের মূল আকাঙ্ক্ষা মেনে চলবে, তাদের নাগরিকদের জন্য কল্যাণ নিয়ে আসবে এবং বিশ্বের স্থিতিশীলতার জন্য যথাযথ অবদান রাখবে।


এছাড়া গাজা যুদ্ধ নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন চীনা প্রসিডেন্ট। তিনি বলেছেন, ইসরায়েল ও গাজার সংঘাত সমাধান করা অত্যন্ত জরুরি।

ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ নিয়েও কথা বলেছেন শি। তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের রাজনৈতিক সমাধান উচিৎ- এনিয়ে বেইজিং ও মস্কো সম্মত হয়েছে।

এদিন দুই দেশই তাদের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্রমবর্ধমান উন্নতি এবং নতুন সিরিজ চুক্তির প্রশংসা করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সকালে বেইজিংয়ে পৌঁছান পুতিন। পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর পুতিনের এটি প্রথম আন্তর্জাতিক সফর।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত