আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

হাতে ছয় আঙুল থাকায় ৪ বছরের এক কন্যা শিশুকে অপারেশনের সিদ্ধান্ত নিতে গিয়ে ঘটলো বিপত্তি

হাতে ছয় আঙুল থাকায় ৪ বছরের এক কন্যা শিশুকে অপারেশনের সিদ্ধান্ত নিতে গিয়ে ঘটলো  বিপত্তি

হাতে ছয় আঙুল থাকায় ৪ বছরের এক কন্যা শিশুকে অপারেশন করাতে নিয়ে এসেছিল তার পরিবার। কিন্তু ডাক্তাররা ভুল করে তার আঙুলের পরিবর্তে জিহ্বায় অপারেশন করেছে বলে অভিযোগ উঠেছে।


ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার কোঝিকোড মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসায় অবহেলার তদন্ত করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।


শিশুটির স্বজনরা জানায়, এক হাতে ছয়টি আঙুল থাকায় তিনি সার্জারি করতে হাসপাতালে আসেন।

এক আত্মীয় বলেন, ‘আমাদের বলা হয়েছিল, ছোট সার্জারির মাধ্যমেই আঙুলটি অপসারণ করা যাবে। তাই আমরা রাজি হয়েছিলাম। কিন্তু পরে যখন অপারেশন থিয়েটার থেকে শিশুটিকে নিয়ে আসা হয় তখন তার ‍মুখে প্লাস্টার দেখে আমরা অবাক হই। আমরা জানতাম না কী হয়েছিল। পরে তার হাত চেক করে দেখি ছয় নম্বর আঙুলটি এখনো আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা নার্সকে বিষয়টি জানাই। তিনি আমাদের কথা শুনে হেসে ফেলেন। আমাদের বলা হয়েছিল শিশুর জিহ্বায়ও সমস্যা ছিল এবং সেখানে অপারেশন করে ঠিক করা হয়েছে। তবে ডাক্তাররা এসে ভুলের জন্য ক্ষমা চেয়েছিলেন তার আঙুলটি কেটে ফেরার আশ্বাস দিয়ে তাকে নিয়ে যায়।’

এ খবর জানাজানি হওয়ায় তদন্তের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগেও হাসপতালের বিরুদ্ধে সিজারের পর ৩০ বছর বয়সী এক নারীর পেটে এক জোড়া কাঁচি রেখে দেওয়ার অভিযোগ উঠে। পরে অভিযোগ প্রমাণিত হয় এবং সংশ্লীষ্ট কর্মীদের চিহ্নিত করা হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত