আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

মেক্সিকোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১

মেক্সিকোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১

মেক্সিকোর দক্ষিণাঞ্চলের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে।

দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো বলেছেন, এ ভূমিকম্পে আহত হয়েছে কমপক্ষে ২০০ জন। আহতদের উদ্ধারে ব্যাপক উদ্ধারাভিযান চলছে।

মেক্সিকান কর্মকর্তারা জানিয়েছেন, তাবাসকো, ওয়াক্সাকা ও চিয়াপাস রাজ্যে বহু মানুষ ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

বৃহস্পতিবারের এ ভূমিকম্প ছিল এক শতাব্দীর মধ্যে মেক্সিকোর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ৮ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্প মেক্সিকোর সীমানা ছাড়িয়ে প্রতিবেশী কিছু দেশে অনুভূত হয়েছে।

ভূমিকম্পে নিহত ও নিখোঁজদের জন্য শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট নিয়েতো। এ দিন দেশটির জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

প্রেসিডেন্ট জানিয়েছেন, ভূমিকম্পে ওয়াক্সাকা রাজ্যে ৪৫ জন, চিয়াপাস রাজ্যে ১২ জন এবং তাবাসকো রাজ্যে ৪ জন মারা গেছেন। সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ হয়েছে ওয়াক্সাকা রাজ্যের জুচিতান শহরে। টাউন হলসহ অধিকাংশ ভবন গুঁড়িয়ে গেছে অথবা বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উচ্চমাত্রার এই ভূমিকম্প হওয়ার পর মেক্সিকো উপকূলীয় অঞ্চল ও আশপাশের সাতটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। শুক্রবারজুড়ে দেশটিতে অনেকবার পরাঘাত (আফটার শক) অনুভূত হয়।

১৯৮৫ সালে মেক্সিকোয় ভূমিকম্পে কয়েক হাজার মানুষ নিহত হয়। সেবারের চেয়ে এবারের ভূমিকম্পের তীব্রতা বেশি কিন্তু প্রাণহানির সংখ্যা কম; কারণ-অপেক্ষাকৃত কম জনবহুল অঞ্চলে ছিল ভূমিকম্পের কেন্দ্র।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত