আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

কুলি থেকে কোটিপতি!

কুলি থেকে কোটিপতি!

লেখাপড়ার দৌড় দ্বিতীয় শ্রেণি পর্যন্ত। গুদামের কুলি হিসেবেই কর্মজীবন শুরু মাসুদ ওরফে পিচ্চি মাসুদের। কাজের ফাঁকে ফাঁকেই হাতেখড়ি কাভার্ডভ্যান থেকে কাপড় চুরির। এ বিদ্যায় 'বিশেষজ্ঞ' পিচ্চি মাসুদ পরে গড়ে তোলে বিশাল বাহিনী। চুরি করেই বনে যায় কোটিপতি! এক সময়ের ভবঘুরে মাসুদ এখন বাড়ি তুলছে ঢাকার বসুন্ধরায়!
দুই সহযোগী, অস্ত্রসহ সোমবার গভীর রাতে নগরীর হালিশহর থানার চৌতলা এলাকায় কাভার্ডভ্যানের ডিপো থেকে গ্রেফতার করা হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান থেকে পণ্যচুরির হোতা পিচ্চি মাসুদকে। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) এসএম তানভির আরাফাত সমকালকে বলেন, গ্রেফতারের সময় মাসুদের কাছ থেকে একটি শাটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে হালিশহর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ডবলমুরিং জোনের সহকারী কমিশনার হাসানুজ্জামান মোল্যা বলেন, পিচ্চি মাসুদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানা, মিরসরাই ও সীতাকুণ্ডে ১২টি মামলা রয়েছে। সে এর আগেও একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আবু মোহাম্মদ শাহ জাহান কবির জানান, পিচ্চি মাসুদকে জিজ্ঞাসাবাদে কাভার্ডভ্যান চুরি ও এর সঙ্গে জড়িতদের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ইতিমধ্যে মাসুদের গ্রুপের ১৪ জনকে শনাক্ত করতে পেরেছে পুলিশ। তার গ্রুপের উল্লেখযোগ্য সদস্যরা হলেন- ইসমাইল, জাহাঙ্গীর, নোয়াখালীর বেলাল, ল্যাংড়া মালেক, সিলেটের সাঈদ, বেপারীপাড়ার সাজ্জাদ, নুর মোহাম্মদ, আরাফাত, হালিশহর মইন্যাপাড়ার হায়দার ও পাইকপাড়ার রাশেদ। চট্টগ্রাম বন্দরের খালাসি পদে চাকরি করতেন পিচ্চি মাসুদের বাবা মোতাহের হাওলাদার। বাবার টাকায় কোনোমতে চলত তাদের সংসার। প্রথমে মাসুদ কুলির কাজ নেয় মাদারবাড়ি এলাকায়। তবে কাভার্ডভ্যানের মালপত্র চুরি করে পাঁচ বছরের মধ্যেই কুলি থেকে কোটিপতি হয়ে যায় মাসুদ। অন্যের গাড়ি থেকে মালপত্র চুরি করা মাসুদ নিজেই তখন কাভার্ডভ্যানের মালিক হয়ে যায়। পুলিশ জানায়, বর্তমানে মাসুদের ঢাকার বসুন্ধরায় ১০ শতক ও হালিশহর তাসফিয়া কমিউনিটি সেন্টারের কাছে প্রায় ২০ শতক জমি রয়েছে। নগরীর ফইল্যাতলী বাজার ও কুমিল্লায় রয়েছে তার দুইটি দ্বিতল ভবন। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্য আনা-নেওয়া করে তার তিনটি কাভার্ডভ্যান।

শেয়ার করুন

পাঠকের মতামত