আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

রায়ের কপি পাননি খালেদার আইনজীবিরা, আপিল পেছালো

রায়ের কপি পাননি খালেদার আইনজীবিরা, আপিল পেছালো

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের ষষ্ঠ দিনেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা সার্টিফায়েড কপি হাতে পাননি। ফলে খালেদা জিয়ার আপিল আবেদন পিছিয়ে গেছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে ওকালতনামা নিয়ে যান খালেদা জিয়ার আইনজীবীরা।

পরে কারা ফটকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সানাউল্লাহ মিয়া বলেন, ‘আজকে আমরা কয়েকটি ওকালতনামা জেল সুপারের মাধ্যমে ম্যাডামের কাছে দিয়ে এসেছি। তিনি দেখে-শুনে পরে সই করে দেবেন। দুর্নীতি দমন কমিশন-দুদকের মামলাসহ অন্যান্য মামলায় ম্যাডাম জামিনে আছেন।’

রায়ের কপি প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামীকাল (বুধবার) আমরা দুপুরের পর রায়ের কপি পাব। এটা ঢাকা বিশেষ জজ-৫ আমাদের সরবরাহ করবেন। আমাদের বকশীবাজারের আলিয়া মাদ্রাসায় আসতে হবে না। কাল যদি আমরা রায়ের কপি পাই, তাহলে পরদিন হয়তো আপিল ফাইল করতে পারব।’

এ সময় সাংবাদিকদের উদ্দেশে খালেদা জিয়ার এই আইনজীবী বলেন, ‘আপনারা গতকাল (সোমবার) কাস্টডি ওয়ারেন্ট ও প্রডাকশন ওয়ারেন্ট পাঠানো হয়েছে এবং শ্যোন অ্যারেস্ট বলে অনেকে নিউজ করেছেন। এর কোনোটাই আসেনি। বন্দি অবস্থায় একমাত্র কোর্ট ছাড়া অন্য কারো এটা দেওয়ার ক্ষমতা নাই। এটা শুধু কোর্ট ইস্যু করবে।’

তিনি আরও জানান, আমাদের জানা মতে এবং কারা কর্তৃপক্ষ জানিয়েছে- এরকম কোনো কিছু আসেনি। যা এসেছে তা কোর্টে হাজিরার নির্দেশনা।

এসময় আরও উপস্থিত ছিলেন খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেন ভূইয়া ও সৈয়দ জয়নাল আবদিন মেজবা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার পুরানো ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

এছাড়া মামলার অপর আসামি বিএনপি প্রধানের ছেলে তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তাদেরকে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রায়ের পরপরই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। নির্জন কারাগারের একমাত্র বন্দি হিসেবে তিনি সেখানেই আছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত