আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

করোনায় ভেষজ চিকিৎসার প্রটোকল অনুমোদন দিল ডব্লিউএইচও

করোনায় ভেষজ চিকিৎসার প্রটোকল অনুমোদন দিল ডব্লিউএইচও

করোনাভাইরাস চিকিৎসায় ভেষজ ওষুধ

করোনাভাইরাস ও অন্যান্য মহামারীর সম্ভাব্য চিকিৎসায় আফ্রিকান ভেষজ ওষুধ পরীক্ষার প্রটোকল অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শনিবার সংস্থাটি ওই প্রটোকল অনুমোদন দেয়। খবর এএফপি’র।
 
গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা ভেষজ ওষুধের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের পাশাপাশি একটি চার্টারের অনুমোদন দেন। এতে তথ্য ও নিরাপত্তা পর্যবেক্ষণে বোর্ড গঠন করার কথা বলা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ এবং আরও দুটি সংস্থার কর্মীরা কভিড-১৯ চিকিৎসায় ভেষজ ওষুধের তৃতীয় ধাপের ক্লিনিক্যাল পরীক্ষার পাশাপাশি তার জন্য তথ্য ও সুরক্ষা নিরীক্ষণ বোর্ড প্রতিষ্ঠায় চার্টার ও রেফারেন্সের শর্তাদির অনুমোদন দেয়।

এ সময় বলা হয়, একটি নতুন ওষুধের নিরাপত্তা ও কার্যকারিতা সামগ্রিকভাবে মূল্যায়নে ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপ গুরুত্বপূর্ণ। এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এবং প্রিভেনশন অ্যান্ড দ্য আফ্রিকান ইউনিয়ন কমিশন ফর সোশ্যাল অ্যাফেয়ার্স একযোগে কাজ করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক প্রম্পার টিউমাসিমি বলেন, প্রচলিত কোনো ওষুধ যদি নিরাপদ, কার্যকর ও মানসম্পন্ন বলে প্রমাণিত হয়, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তা দ্রুত তৈরির পরামর্শ দেবে এবং স্থানীয় পর্যায়ে ব্যাপক উৎপাদন করার জন্য বলবে।

বিশ্বজুড়ে করোনাভাইরাস ঠেকাতে নানা রকম চিকিৎসা পদ্ধতি নিয়ে গবেষণা চলছে। কভিড-১৯ সমসাময়িক রোগের বিরুদ্ধে লড়াইয়ে সনাতনী ওষুধ ব্যবহারের দিকটিও সামনে এনেছে। পরীক্ষাগারে তৈরি ওষুধের পাশাপাশি এসব সনাতনী ওষুধ পরীক্ষার গুরুত্ব বাড়ছে। মাস কয়েক আগে মাদাগাস্কার প্রেসিডেন্ট আর্টেমিসিয়া নামক একটি ভেষজ উদ্ভিদ থেকে তৈরি পানীয় করোনা সারাতে সক্ষম; এমন দাবি করার প্রেক্ষাপটে গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রটোকল অনুমোদন দেয়। আর্টেমিসিয়া থেকে তৈরি ওষুধ ম্যালেরিয়া চিকিৎসায় কার্যকর প্রমাণিত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, তারা সনাতনী চিকিৎসা পদ্ধতিতে উদ্ভাবিত যেকোনো কিছুকে স্বাগত জানায়। কিন্তু কোনো অপরীক্ষিত চিকিৎসার ব্যাপারে সতর্ক থাকতে হবে।







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত