আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

ডেঙ্গু আক্রান্তরা হতে পারেন করোনা প্রতিরোধে সক্ষম: গবেষণা

ডেঙ্গু আক্রান্তরা হতে পারেন করোনা প্রতিরোধে সক্ষম: গবেষণা

ডেঙ্গু রোগের বাহক এডিস মশা

যেসব এলাকায় আগে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব হয়েছে সেসব এলাকার মানুষের করোনাভাইরাসে আক্রান্তের হার কম বলে দেখা গেছে নতুন এক গবেষণায়।  যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটির গবেষকেরা ব্রাজিলে করোনাভাইরাসের সংক্রমণ বিশ্লেষণ করে এমন চিত্র দেখতে পেয়েছেন। 


গবেষক দলের প্রধান ডিউক ইউনিভার্সিটির অধ্যাপক মিগুয়েল নিকোলেলিস মনে করছেন, মশাবাহিত রোগ ডেঙ্গু থেকে আরোগ্য পাওয়া ব্যক্তিরা হয়তো কিছু মাত্রায় কোভিড-১৯ প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছেন। এই অনুমান সত্যি হলে ডেঙ্গুর নিরাপদ ভ্যাকসিন ব্যবহার করে কিছু মাত্রায় করোনাভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে। ব্রিটিশ বার্তা রয়টার্স এ খবর জানায়। 

বিশ্বের অন্যতম করোনা কবলিত দেশটিতে প্রায় প্রতিবছরই ডেঙ্গু ভাইরাসের প্রকোপ দেখা যায়। ফলে ২০১৯ ও ২০২০ সালে ব্রাজিলের যেসব অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ দেখা গেছে সেসব অঞ্চলে করোনাভাইরাস আক্রান্তের হার তুলনা করে দেখেন গবেষকেরা। 

এতে দেখা যায়, এই বছর কিংবা আগের বছর যেসব এলাকা ডেঙ্গুর তীব্র প্রকোপ প্রত্যক্ষ করেছে সেসব এলাকায় করোনাভাইরাসে আক্রান্তের হার কম আর সেখানে আক্রান্তের সংখ্যাও বেড়েছে ধীর গতিতে।

গবেষণাটির ফলাফলে বলা হয়েছে, “এই আকর্ষণীয় অনুসন্ধানটি ডেঙ্গুর ফ্লাভিভাইরাস সেরোটাইপস (ডেঙ্গুর অ্যান্টিবডি) এবং সার্স-কোভ-২ (করোনাভাইরাসের অ্যান্টিবডি) এর মধ্যে প্রতিরোধগত আন্ত:মিথষ্ক্রিয়ার সম্ভাবনা চমৎকারভাবে বাড়িয়ে দিয়েছে।” 

এতে বলা হয়, “যদি সঠিক প্রমাণিত হয় তাহলে এই অনুমানের অর্থ হবে করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর হয়ে উঠতে পারে ডেঙ্গু সংক্রমণ কিংবা ডেঙ্গুর ভ্যাকসিন করোনার বিরুদ্ধেও কিছু মাত্রায় কার্যকর হয়ে উঠতে পারে।”

অধ্যাপক মিগুয়েল নিকোলেলিস বলেন, “এর মাধ্যমে দুটি ভাইরাসের মধ্যে প্রতিরোধগত মিথষ্ক্রিয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা কেউ আশা করতে পারেনি কেননা এই দুটি ভাইরাস সম্পূর্ণ আলাদা পরিবারের।”

নিকোলেলিস জানান, তাদের গবেষক দলটি দুর্ঘটনাবশত ডেঙ্গু এবং করোনাভাইরাসের মধ্যকার সংযোগটি আবিষ্কার করেছে। কারণ তাদের গবেষণার উদ্দেশ্য ছিলো ব্রাজিলে কিভাবে করোনাভাইরাসের বিস্তার ঘটেছে তা খতিয়ে দেখা।








এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত