আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

ভ্যাকসিন এলেও পরতে হবে মাস্ক, ধুতে হবে হাত: ফাউচি

ভ্যাকসিন এলেও পরতে হবে মাস্ক, ধুতে হবে হাত: ফাউচি

ড. অ্যান্থনি ফাউচি

করোনাভাইরাসের ভ্যাকসিন আসার পরও জনস্বাস্থ্যের সুরক্ষায় মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও হাত ধোয়ার মতো কাজগুলো বন্ধ করা যাবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি।


যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের গভর্নর ফিল মারফির সঙ্গে ফেসবুক লাইভ অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের প্রধান ড. ফাউচি বলেন, ভ্যাকসিন ১০০ ভাগ কার্যকর হবে না; আর পৃথিবীর ১০০ ভাগ মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছানো সম্ভব হবে না। আর টাই করোনাভাইরাসের সংক্রমণও একেবারে বন্ধ হয়ে যাবে না। সেজন্যই ভাইরাস থেকে রক্ষার জন্য যে সতর্কতামূলক কাজগুলো আমরা করছি, অর্থাৎ মাস্ক পরা, বারবার হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা...এই কাজগুলোর প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে না বলে মতামত দেন ফাউচি। 

ফাউচি বলেন, তিনি যেসব কথা বলেন, তা বাস্তবতার নিরিখেই বলেন। তাঁর মতে, ৭৫ থেকে ৮০ শতাংশ মানুষকেও যদি ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়, তবে তা গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচনা করা যাবে। তবে ভ্যাকসিন এলেও জনস্বাস্থ্যবিধি মেনে চলা নিয়ে সতর্ক থাকতে হবে।

মাস্কের প্রয়োজনীয়তা সম্পর্কে যুক্তরাষ্ট্রের এই বিশেষজ্ঞ বলেন, অ্যারোসল সংক্রমণ বা বাতাসে ক্ষুদ্রতম কণার কারণে সংক্রমণের পক্ষে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। অর্থাৎ, বড় ড্রপলেট হিসেবে পড়ার পরিবর্তে বাতাসে নির্দিষ্ট সময় পর্যন্ত নভেল করোনাভাইরাস ভেসে থাকতে পারে।

করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি নিয়ে কাজ করছে বিশ্বের খ্যাতনামা বেশ কয়েকটি প্রতিষ্ঠান। ইতোমধ্যে রাশিয়া একটি ভ্যাকসিনের অনুমোদনও দিয়ে দিয়েছে। তবে ভ্যাকসিনগুলো কতটা কার্যকর হবে তা এখনই বলা যাচ্ছে না। 








এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত