আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

সমীক্ষা: করোনাভাইরাসের টিকা নিতে রাজি নয় আমেরিকানদের অনেকেই

সমীক্ষা: করোনাভাইরাসের টিকা নিতে রাজি নয় আমেরিকানদের অনেকেই

করোনাভাইরাসের টিকা। প্রতিকী ছবি

বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। সেই সাথে কোভিড-১৯ এর টিকা তৈরিতেও দেশটিতে চলছে ভীষণ তোড়জোড়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো- এই টিকা নিতে রাজি নন সেদেশের প্রায় অর্ধেক মানুষ। সম্প্রতি ওয়াশিংটনের পিউ রিসার্চ সেন্টারের এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

সমীক্ষায় আরও দেখা যায়, বিশ্ব জুড়ে বিভিন্ন টিকার অগ্রগতির উপরে মার্কিন জনতার ওই অংশের আস্থা নেই। যে গতিতে করোনার টিকার কাজ চলছে, তাতে সেগুলোর কার্যকারিতা নিয়েও সন্দিহান তারা।

সেপ্টেম্বর মাসের ৮-১৩ তারিখের মধ্যে যুক্তরাষ্ট্রের ১০ হাজার প্রাপ্তবয়স্কের মধ্যে ওই সমীক্ষা করেছে সংস্থাটি। 

সমীক্ষা প্রতিবেদন বলছে, আজই করোনার টিকা আবিষ্কার হলে, তা নিতে চান ৫১ শতাংশ মার্কিন। অর্থাৎ বাকি ৪৯ শতাংশ তা নিতে চান না। টিকা নিয়ে অনেকের মনে অনিশ্চয়তা রয়েছে। 

কেবলমাত্র ২১ শতাংশ নিশ্চিত ভাবে জানিয়েছেন, তারা টিকা নিতে ইচ্ছুক। অথচ কয়েক মাস আগেও চিত্রটা অন্য রকম ছিল। মে-তে এই সংস্থার সমীক্ষা জানিয়েছিল, ৭২ শতাংশ মার্কিন নাগরিক করোনার টিকা নিতে আগ্রহী।

টিকা নিয়ে বিশ্বজুড়ে যে প্রতিযোগিতা চলছে, তা নিয়ে রীতিমতো শঙ্কিত দেশটির সাধারণ মানুষ। ৭৬ শতাংশ আমেরিকান টিকাটির  পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে শঙ্কিত। 

৭২ শতাংশ জানিয়েছে, তারা টিকার সম্পর্কে আরও বেশি খোঁজখবর নিয়ে তবে তা প্রয়োগ করবেন। অন্য দিকে, সমীক্ষায় অংশগ্রহণকারী ৩১ শতাংশের মতে, তাদের টিকার প্রয়োজন নেই।







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত