আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

আবারো সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হলো যুক্তরাষ্ট্রে

আবারো সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হলো যুক্তরাষ্ট্রে

ছবি: এলএবাংলাটাইমস

মহামারি করোনা শুরু হওয়ার পর প্রথমবারের মতো একদিনে ৩ হাজার বাসিন্দার মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ফলে আবারো দৈনিক সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়লো দেশটি।

বুধবার (৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রে ৩ হাজার ২৫৩ জন বাসিন্দার মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৮৯ হাজার ৭৪০ জনে। একই দিনে সর্বোচ্চ সংখ্যক রোগীর হাসপাতালে ভর্তির রেকর্ডও হয়েছে।

আক্রান্তের সংখ্যা বাড়ায় বড়দিন উদযাপন নিয়ে শঙ্কায় রয়েছে যুক্তরাষ্ট্রবাসী। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রবাসী সঠিকভাবে স্বাস্থ্যবিধি না মানায় এভাবে একাকী বাসিন্দাদের মৃত্যুবরণ করতে হচ্ছে।

২০০১ সালের সেপ্টেম্বর ১১ তে টুইন টাওয়ার হামলায় মৃতের সংখ্যাকেও ছাড়িয়েছে গতকালের মৃতের সংখ্যা।

নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা টাস্ক ফোর্সের সদস্য ড. মাইকেল অস্টারহোলম বলেছেন, বড়দিনের পার্টি করা উচিত হবে না৷ আমাদের এখন সতর্ক না হলে সংক্রমণের ঢেউ একের পর এক আছড়ে পড়বে।

সংক্রমণ নিয়ন্ত্রণে না আসলেও আশার কথা হচ্ছে খুব শীঘ্রই অনুমোদন পেতে যাচ্ছে টিকা। ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন ফাইজার ও বায়োএনটেকের তৈরি টিকা নিয়ে ইতিবাচক মতামত দিয়েছে৷

তবে ইতিবাচক ফল এলেও এখনই টিকা চূড়ান্ত অনুমোদন পাচ্ছে না। টিকার অনুমোদন পেতে বৃহস্পতিবার স্বাধীন বিজ্ঞানীদের একটি প্যানেলের কাছে টিকা বিষয়ে আনুষ্ঠানিক শুনানি দিতে হবে ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন এর প্রতিনিধি দলের।

শুনানি শেষে স্বাধীন বিজ্ঞানীদের দল টিকা কতোটা কার্যকরী, সেই বিষয়ে মতামত প্রকাশ করবে। সেটির উপর ভিত্তি করেই টিকার অনুমোদন দেওয়া হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক দাবি করেছিলো, তাদের তৈরি করোনার টিকা করোনার হালকা ও ভারী সংক্রমণের ক্ষেত্রে ৯৫ শতাংশ পর্যন্ত কার্যকর।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত