আপডেট :

        আইসিইর অ ভি যা নের আ ত ঙ্কে সাপ্তাহিক ছুটিতে পার্কে যাওয়া কমিয়েছেন লস এঞ্জেলেসের বাসিন্দারা

        উপকূলীয় বন্যার প্রস্তুতি না নিলে বাড়ির মালিকদের জরিমানার হুঁশিয়ারি ক্যালিফোর্নিয়ায়

        স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে সাময়িক বন্ধ হলিউডের জনপ্রিয় ফরাসি রেস্তোরাঁসহ একাধিক প্রতিষ্ঠান

        হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাতের পর এলএনজি ট্যাংকারে বি স্ফো র ণ, দাবি ইরানের

        মিসিসিপি নদীতে প্রমোদতরীকে ধাক্কা দিল তেলবাহী জাহাজ, নিউ অরলিন্সে উদ্ধার অভিযান

        যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের প্রবেশাধিকার বন্ধে ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি

        নিরাপত্তার কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইট চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি এফএএর

        সোমবার প্রকাশ হচ্ছে গ্র্যামি মনোনয়ন, কারা থাকছেন এবারের সম্ভাব্য তালিকায়

        হিথ্রো বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে বিমানের পেছনের অংশের আঘাত, আতঙ্কে যাত্রীরা

        ১৯৯৫ সালে নিখোঁজ রবিন মারফির সন্ধান আজও মেলেনি, উত্তর খুঁজছে পরিবার

        দুই মাদকগোষ্ঠীর সং ঘ র্ষে জনশূন্য সিনালোয়া, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা

        হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানোর খবর, প্রশ্নে নীরব থাকলেন ভারতের মুখপাত্র

        কানাডার উপকূলে বিরল প্রজাতির তিমির নতুন শাবকের সন্ধান, আনন্দিত বিজ্ঞানীরা

        চাকরিপ্রার্থীর ছদ্মবেশে মার্কিন কর্মীদের তথ্য চুরির চেষ্টা চালাচ্ছে উত্তর কোরিয়া

        সেতু বন্ধের পর বিকল্প পথেও বিপত্তি, বন্যার পানিতে আটকে যানবাহন

        এল নিনোর প্রভাবে অস্বাভাবিক উষ্ণ প্রশান্ত মহাসাগর, ক্যালিফোর্নিয়ায় বাড়ছে বন্যার ঝুঁকি

        ট্রাম্পের জলবায়ু নীতি থেকে সরে আসায় চীনের সুবিধা হচ্ছে, অভিযোগ নিউজমের

        সার্ফিং কিংবদন্তির মৃ ত্যুকে ডাকাতির ঘটনা বলেছিলেন প্রেমিকা, এখন তিনিই হ ত্যার সন্দেহভাজন

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি, উত্তাল সমুদ্র ও তুষারপাতের আশঙ্কা, কোথায় কখন ঝড়

        ব্রুকলিনে ভয়াবহ ভবনধসে দুই শিশুসহ নি হত আটজন, প্রকাশ্যে সবার পরিচয়

টিকা নিলে থাকতে হবে না কোয়ারেন্টাইনে: সিডিসি

টিকা নিলে থাকতে হবে না কোয়ারেন্টাইনে: সিডিসি

ছবি: এলএবাংলাটাইমস

করোনার দুই ডোজ টিকা নেওয়ার পর কেউ করোনায় সংক্রমিত অন্য কারো সংস্পর্শে আসলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে না বলে পরামর্শ দিয়েছেন ইউএস সেন্টারস ফর ডিজিজ এন্ড প্রিভেনশনের (সিডিসি) বিশেষজ্ঞরা।

তবে টিকাগ্রহিতার শরীরে করোনার কোনো লক্ষণ প্রকাশ না পেলেই শুধু এই পরামর্শ মানা যাবে বলেও সতর্ক করেন বিশেষজ্ঞরা।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিশেষজ্ঞরা জানান, টিকা নেওয়ার পর করোনার সংক্রমণের শঙ্কা অনেক কমে যায়। এটি লক্ষণ প্রকাশের ক্ষেত্রেও কার্যকরী। তাই দুই ডোজ টিকা নেয়া থাকলে এবং শরীরে করোনার লক্ষণ না থাকলে কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

তবে লক্ষণ প্রকাশ পেলে অবশ্যই কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে সতর্ক করে সিডিসি জানায়, বিনা কারণে কোয়ারেন্টাইন অমান্য করলে সংক্রমণের সম্ভাবনা আরো বেড়ে যাবে।

সিডিসি সূত্র জানায়, কোয়ারেন্টাইনে না থাকার শর্ত হলো দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে। এরপর শুধু কোয়ারেন্টাইন বিধি অমান্য করা যাবে।

যুক্তরাষ্ট্রে ফাইজার ও মডার্নার দুইটি ডোজ টিকা জরুরি ব্যবহারে অনুমোদন করা হয়েছে। গত সপ্তাহে জনসন এন্ড জনসন এক ডোজ টিকা অনুমোদন করার আবেদন করেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত