আপডেট :

        আইসিইর অ ভি যা নের আ ত ঙ্কে সাপ্তাহিক ছুটিতে পার্কে যাওয়া কমিয়েছেন লস এঞ্জেলেসের বাসিন্দারা

        উপকূলীয় বন্যার প্রস্তুতি না নিলে বাড়ির মালিকদের জরিমানার হুঁশিয়ারি ক্যালিফোর্নিয়ায়

        স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে সাময়িক বন্ধ হলিউডের জনপ্রিয় ফরাসি রেস্তোরাঁসহ একাধিক প্রতিষ্ঠান

        হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাতের পর এলএনজি ট্যাংকারে বি স্ফো র ণ, দাবি ইরানের

        মিসিসিপি নদীতে প্রমোদতরীকে ধাক্কা দিল তেলবাহী জাহাজ, নিউ অরলিন্সে উদ্ধার অভিযান

        যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের প্রবেশাধিকার বন্ধে ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি

        নিরাপত্তার কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইট চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি এফএএর

        সোমবার প্রকাশ হচ্ছে গ্র্যামি মনোনয়ন, কারা থাকছেন এবারের সম্ভাব্য তালিকায়

        হিথ্রো বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে বিমানের পেছনের অংশের আঘাত, আতঙ্কে যাত্রীরা

        ১৯৯৫ সালে নিখোঁজ রবিন মারফির সন্ধান আজও মেলেনি, উত্তর খুঁজছে পরিবার

        দুই মাদকগোষ্ঠীর সং ঘ র্ষে জনশূন্য সিনালোয়া, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা

        হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানোর খবর, প্রশ্নে নীরব থাকলেন ভারতের মুখপাত্র

        কানাডার উপকূলে বিরল প্রজাতির তিমির নতুন শাবকের সন্ধান, আনন্দিত বিজ্ঞানীরা

        চাকরিপ্রার্থীর ছদ্মবেশে মার্কিন কর্মীদের তথ্য চুরির চেষ্টা চালাচ্ছে উত্তর কোরিয়া

        সেতু বন্ধের পর বিকল্প পথেও বিপত্তি, বন্যার পানিতে আটকে যানবাহন

        এল নিনোর প্রভাবে অস্বাভাবিক উষ্ণ প্রশান্ত মহাসাগর, ক্যালিফোর্নিয়ায় বাড়ছে বন্যার ঝুঁকি

        ট্রাম্পের জলবায়ু নীতি থেকে সরে আসায় চীনের সুবিধা হচ্ছে, অভিযোগ নিউজমের

        সার্ফিং কিংবদন্তির মৃ ত্যুকে ডাকাতির ঘটনা বলেছিলেন প্রেমিকা, এখন তিনিই হ ত্যার সন্দেহভাজন

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি, উত্তাল সমুদ্র ও তুষারপাতের আশঙ্কা, কোথায় কখন ঝড়

        ব্রুকলিনে ভয়াবহ ভবনধসে দুই শিশুসহ নি হত আটজন, প্রকাশ্যে সবার পরিচয়

যুক্তরাজ্যের স্ট্রেইন সাধারণ ভাইরাস থেকে ৭০ গুণ মরণঘাতী: গবেষণা

যুক্তরাজ্যের স্ট্রেইন সাধারণ ভাইরাস থেকে ৭০ গুণ মরণঘাতী: গবেষণা

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাজ্যের স্ট্রেইন বা কেন্ট স্ট্রেইন করোনার সাধারণ ভাইরাস থেকে আরো ৭০ গুণ বেশি মরণঘাতী, এমনটাই বলছেন যুক্তরাজ্যের গবেষকরা।

যুক্তরাজ্যভিত্তিক গবেষণা গ্রুপ নিউ এন্ড ইমার্জিং রেসপিরেটোরি ভাইরাস থ্রেটস এডভাইজরি গ্রুপ (এনইআরভিটিএজি) শুক্রবার এক গবেষনাপত্রে এই তথ্য প্রকাশ করেছে৷

গবেষণাপত্রে কীভাবে সার্স-কোভটু এর বৈশিষ্ট্য পরিবর্তন করে ও মিউটিশন পরিবর্তন করে, সেটি দেখানো হয়েছে।

এনইআরভিটিএজি জানায়, গবেষণায় দেখা গেছে যেখান থেকে কেন্ট স্ট্রেইনের উৎপত্তি হয়েছে, সেই স্থানে সাধারণ ভাইরাসের থেকে মৃতের হার ৩০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বেশি ছিলো।

কেন্ট স্ট্রেইন বা B.1.1.7 স্ট্রেইনে আক্রান্ত রোগীর মৃতের সংখ্যা এবং হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা পর্যালোচনা করে এই গবেষণাগুলো চালানো হয়।

তবে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনী ফাউসি জানান, ব্রিটেনের এই নতুন স্ট্রেইন এর বিরুদ্ধে মডার্না ও ফাইজারের টিকা সমানভাবে কার্যকরী।

তবে ব্রিটেনের এই স্ট্রেইনে আক্রান্ত রোগী যুক্তরাষ্ট্রে অহরহ বাড়ছে বলে জানান ইউএস সেন্টারস ফর ডিজিজ এন্ড প্রিভেনশনের (সিডিসি) ডিরেক্টর ড. রোচেলে ওয়ালেনস্কি। তিনি বলেন, সাম্প্রতিক মোট সংক্রমণের জন্য নতুন স্ট্রেইন ১ থেকে ৪ শতাংশ পর্যন্ত দায়ী।

ইতোমধ্যে B.1.1.7 স্ট্রেইনে ৩৪টি রাজ্যের প্রায় ৯৩২ জন বাসিন্দা আক্রান্ত হয়েছেন। ক্যালিফোর্নিয়াতে আক্রান্ত হয়েছে অন্তত ১৫৯ জন। লস এঞ্জেলেস, রিভারসাইড, সান বার্নার্ডিনো, সান মাতেও, ইয়লো কাউন্টি ও আলমেডা কাউন্টিতে এই রোগীরা শনাক্ত হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত