আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

অনুমোদন পেলো জনসন এন্ড জনসনের এক ডোজের টিকা

অনুমোদন পেলো জনসন এন্ড জনসনের এক ডোজের টিকা

ছবি: এলএবাংলাটাইমস

জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের তৃতীয় টিকা হিসেবে অনুমোদন পেলো জনসন এন্ড জনসন এর তৈরি করোনা টিকা।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ) জনসন এন্ড জনসনের এক ডোজের টিকার অনুমোদন দিয়েছে।

সোমবার (১ মার্চ) থেকে জনসন এন্ড জনসনের টিকা দেওয়া শুরু হবে। বর্তমানে মডার্না এবং ফাইজার ও বায়োএনটেকের তৈরি টিকা প্রয়োগ চলছে।

জনসন এন্ড জনসন এর তৈরি টিকা শুধুমাত্র একটি ডোজ ব্যবহার করলেই করোনা থেকে সুরক্ষা পাওয়া যাবে। আমেরিকা, সাউথ আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার ৪৪ হাজার বাসিন্দার উপর এই টিকার কার্যকারীতা পরীক্ষা করে দেখা হয়েছে।

কার্যকারীতা পরীক্ষায় দেখা গেছে, গ্লোবালি জনসন এন্ড জনসন এর টিকা মাঝারি থেকে মারাত্মক রোগ প্রতিরোধে ৬৬ শতাংশ কার্যকর। যুক্তরাষ্ট্রে কার্যকরী ৭২ শতাংশ ও মারাত্মক রোগ প্রতিরোধে ৮৫ শতাংশ পর্যন্ত কার্যকর।

জনসন এন্ড জনসন কর্তৃপক্ষ জানায়, ইতোমধ্যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ও ইউরোপের দেশে অনুমোদন পাওয়ার আবেদন করা হচ্ছে।

এর আগে গতকাল শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) এফডিএর ভ্যাকসিন এন্ড রিলেটেড বায়োলজিক্যাল প্রোডাক্ট এডভাইজরি কমিটি আঠারো ও এর বেশি বয়েসীদের জন্য এই টিকা অনুমোদনের সুপারিশ করেছে।

এদিকে, ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম জানায়, আগামী সপ্তাহের মধ্যেই জনসন এন্ড জনসন এর টিকা বাসিন্দাদের উপর প্রয়োগ করা হতে পারে।

ফ্রেন্সো সংবাদ সম্মেলনে নিউসাম জানান, বাইডেন প্রশাসন আগামী সপ্তাহে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ৩ লাখ ৮০ হাজার ডোজ টিকা পাঠানোর পরিকল্পনা করছে। এর পরের তিন সপ্তাহে আরো ১০ লাখ ১০ হাজার ডোজ টিকা ক্যালিফোর্নিয়া পেতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত